News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা এখন নেতা হতে চাইছেন, সোনিয়ার দিন শেষ : দিলীপ ঘোষ
Image

মমতা এখন নেতা হতে চাইছেন, সোনিয়ার দিন শেষ : দিলীপ ঘোষ

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): বিরোধী ঐক্য নিয়ে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, আগেও একত্রিত হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। একইসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, মমতা এখন নেতা হতে চাইছেন, সোনিয়া গান্ধীর দিন শেষ। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সোমবার বিরোধী দলগুলো নিয়ে বৈঠক করেছেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে। ওই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ করে সোমবার দিলীপ ঘোষ বলেছেন, “মমতা এখন নেতা হতে চাইছেন, সোনিয়ার দিন শেষ।”

দিলীপ ঘোষ আরও বলেছেন, ‘‘ওরা ঠিক করুক, কে কার সঙ্গে থাকবে না থাকবে। বিরোধীদের বৈঠক নাটক। বিরোধীদের বৈঠক নিয়ে বিজেপি-র কোনও মাথা ব্যথা নেই।’’ সঙ্গে আরও বলেন, ‘‘কে বৈঠক ডাকবে, কংগ্রেস না তৃণমূল, কোনটা মূল কোনটা নয়, ওরাই ঠিক করুক। এ সব করতে করতেই এই মরশুম শেষ হয়ে যাবে।’’ বিরোধী ঐক্য নিয়ে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, আগেও একত্রিত হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top