News Flash

  • Home
  • Uncategorized
  • corona : গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে বাড়ল করোনায় মৃতের সংখ্যা, টিকা পেলেন ১২১ কোটি
Image

corona : গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে বাড়ল করোনায় মৃতের সংখ্যা, টিকা পেলেন ১২১ কোটি

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): দেড় বছরের বেশি সময় অতিক্রান্ত। এখনও বিদায় নেয়নি মারণ করোনা ভাইরাস। আর তারই মধ্যে এবার মাথাচাড়া দিয়েছে নয়া প্রজাতি ওমিক্রন। অতি শক্তিশালী এই স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। যা নিয়ে ভারতেও নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়াল। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় একলাফে অনেকটা বৃদ্ধি পেল দেশের মৃতের সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৭৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। এখনও চিন্তায় রাখছে কেরলের কোভিড গ্রাফ। এদিকে কর্ণাটকের মেডিক্যাল কলেজে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল তিনশোর গণ্ডি। অন্যান্য রাজ্যে অবশ্য রাশ টানা গিয়েছে সংক্রমণে। তবে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারালেন ৬২১ জন। যা গতকাল ছিল ৪৬৫। অর্থাৎ এখনও এই ভাইরাস যে মারাত্মক শক্তিশালী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ৫৫৪ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top