News Flash

  • Home
  • Uncategorized
  • Central CRM team : স্বাস্থ্য দফতরের কাজকর্মে সন্তুষ্ট কেন্দ্রীয় সিআরএম টিম
Image

Central CRM team : স্বাস্থ্য দফতরের কাজকর্মে সন্তুষ্ট কেন্দ্রীয় সিআরএম টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ জাতীয় স্বাস্থ্য মিশনের কাজকর্ম পর্যালোচনায় আগত কমন রিভিউ মিশন ১৪-তম (সিআরএম) টিম ত্রিপুরায় জাতীয় স্বাস্থ্য মিশন সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কাজকর্ম বাস্তবায়নের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেছে৷ সিআরএম-এর প্রধান এনএইচএসআরসি-র এগজিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (প্রফেসর) ডা. অতুল কোতয়ালের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সাত দিন রাজ্যে অবস্থানকালে স্বাস্থ্য দফতরের ভূমিকায় বাহবা দিয়েছে৷


ত্রিপুরায় স্বাস্থ্য ক্ষেত্রে যে কাজকর্ম হচ্ছে তা তিনি এবং তাঁর টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে৷ তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত করেছেন তা অভুতপূর্ব৷ এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব জেকে সিনহার নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে কর্মযজ্ঞেরও ভূয়সী প্রশংসা করেছেন ডা. অতুল কোতয়াল৷ ত্রিপুরায় স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির চিত্র দেখে ভবিষ্যতে নিবিড় যোগাযোগ রাখার ইচ্ছেও ব্যক্ত করেছেন তিনি৷


উল্লেখ্য, সিআরএম-এর প্রধান প্রফেসর ডা. অতুল কোতয়ালের নেতৃত্বে ১৮ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল উত্তর, খোয়াই ও পশ্চিম জেলায় স্বাস্থ্য পরিষেবার চিত্র খতিয়ে দেখেছেন৷ পাশাপাশি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যানসার সেন্টার সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবা, মায়ের ঘর, অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি এবং জনগণের কাছে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমন রিভিউ মিশনের প্রতিনিধি দল৷


হাজরাপাড়া কাঞ্চনপুর, মুঙ্গিয়াকামী, হদ্রাইপাড়া, নোনাছড়া এবং জম্পুই হিল সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন ও পরিষেবার চিত্র চাক্ষুস করে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন প্রচার সামগ্রী দেখেও উচ্ছ্বসিত প্রশংসা করেন তাঁরা৷ এছাড়া আশা-ভরসা দিবসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দল৷ ত্রিপুরায় কোভিড টিকাকরণ অভিযানের পাশাপাশি ‘‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান’’ সহ বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছে প্রতিনিধি দল৷ ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার স্বার্থে প্রয়োজনীয় পরামর্শও দেন ডা. অতুল কোতয়াল৷

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top