News Flash

  • Home
  • প্রধান খবর
  • General Meeting : গন্ডাছড়া মৎস্যজীবি সমবায় সমিতির ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

General Meeting : গন্ডাছড়া মৎস্যজীবি সমবায় সমিতির ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়া মহাকুমার গন্ডাছড়া মৎস্যজীবি সমবায় সমিতির ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভাকে কেন্দ্র করে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। গন্ডাছড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ।

এদিন গন্ডাছড়া মৎস্য দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা, এআরসিএস কালিদাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী আদিত্য সরকার, উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান প্রদীপ ত্রিপুরা, গন্ডাছড়া মৎস্যজীবি সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান জীবিত বাহন চাকমা, ফিসারি অফিসার শ্যামসুন্দর দাস প্রমূখ। এদিন ২০২০-২১ অর্থবর্ষের সমিতির আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। তাতে লক্ষ্য করা যায়, প্রায় ৩লক্ষ ৭৫ হাজার টাকার ক্ষতি দেখানো হয়। উল্লেখ্য ১৯৭৭ সালে গন্ডাছড়া মৎস্যজীবি সমবায় সমিতি প্রতিষ্ঠিত হবার পর এবারই প্রথম সমিতিকে বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে।বার্ষিক সাধারণ সভায় সমবায় সমিতির বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন সম্মানিত অতিথিবৃন্দ।
কি কারনে এত বিশাল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে লকডাউন জনিত কারণে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সমবায় সমিতি।

Releated Posts

‘তাঁর কথা ও প্রচেষ্টা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে’: মৃত্যুবার্ষিকীতে অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ মোদির

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে রবিবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 16, 2026

(update) প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর, নিরপেক্ষ তদন্তের দাবি তৃণমূলের

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top