News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতের কাছে গণতন্ত্র শুধু ব্যবস্থা নয়, প্রকৃতি ও স্বাভাবিক প্রবণতা : প্রধানমন্ত্রী
Image

ভারতের কাছে গণতন্ত্র শুধু ব্যবস্থা নয়, প্রকৃতি ও স্বাভাবিক প্রবণতা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): গণতন্ত্র ভারতের কাছে শুধুমাত্র ব্যবস্থা নয়, গণতন্ত্র হল ভারতের প্রকৃতি ও স্বাভাবিক প্রবণতা। বুধবার হিমাচল প্রদেশের শিমলায় আয়োজিত সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারস-এর ৮২ তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি এই সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী বছরগুলিতে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে আমাদের। অসামান্য লক্ষ্য অর্জন করতে হবে আমাদের। সকলের প্রচেষ্টায় এই সংকল্প সম্পন্ন করা সম্ভব। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমরা যখন গণতন্ত্রে সকলের প্রচেষ্টার কথা বলি, তখন সমস্ত রাজ্যের ভূমিকাও অনস্বীকার্য।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সমস্ত রাজ্যকে একত্রিত করে বড় সংগ্রাম করেছে দেশ, যা এককথায় ঐতিহাসিক। ভারত ১১০ কোটি ভ্যাকসিন ডোজের মাইলফলক অতিক্রম করেছে, যা একসময় অসম্ভব মনে হত, এখন তা সম্ভব হচ্ছে।” শিমলায় আয়োজিত সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারস-এর ৮২ তম সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমার ধারনাগুলির মধ্যে অন্যতম হল ‘ওয়ান নেশন ওয়ান লেজিসলেটিভ’ প্ল্যাটফর্ম – একটি পোর্টাল যা আমাদের সংসদীয় ব্যবস্থাকে শুধুমাত্র প্রযুক্তিগত উন্নতি সাধনই করবে না, বরং দেশের গণতান্ত্রিক ইউনিটগুলিকে সংযুক্ত করতেও কাজ করবে।”

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top