News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৪ ঘন্টায় টিকা পেলেন ৩০-লক্ষ প্রাপক, ভারতে ১১২.৩৪-কোটির ঊর্ধ্বে টিকাকরণ
Image

২৪ ঘন্টায় টিকা পেলেন ৩০-লক্ষ প্রাপক, ভারতে ১১২.৩৪-কোটির ঊর্ধ্বে টিকাকরণ

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ভারতে ১১২.৩৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষ ২০ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ১,১২,৩৪,৩০,৪৭৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩০ লক্ষ ২০ হাজার ১১৯ জনকে।

ভারতে ৬২.৪৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৪ নভেম্বর সারা দিনে ভারতে ৯,১৫,১৯৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬২,৪৬,৬৬,৫৪২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৯,১৫,১৯৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন।

Releated Posts

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…

ByBySandeep Biswas Jun 30, 2026

বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে: কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে সমগ্র দেশের মধ্যে মডেল…

ByByReshmi Debnath Jun 29, 2026

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top