News Flash

  • Home
  • Uncategorized
  • People will give a worthy answer : পুর নির্বাচনে জনগণ রাজ্যের শাসক দল বিজেপিকে যোগ্য জবাব দেবেন বললেন সিপিএম রাজ্য সম্পাদক
Image

People will give a worthy answer : পুর নির্বাচনে জনগণ রাজ্যের শাসক দল বিজেপিকে যোগ্য জবাব দেবেন বললেন সিপিএম রাজ্য সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার আমবাসা সফর করেছেন৷ সফরকালে দলীয় কার্যালয়ে পৌরনিগমের দলীয় প্রার্থী এবং নেতাকর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠক করেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ,পুর নির্বাচনে জনগণ রাজ্যের শাসক দল বিজেপিকে যোগ্য জবাব দেবেন৷ আমবাসা পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিপিএমের হাল-হকিকত জানতে আমবাসায় এলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷ আমবাসা পুর পরিষদ নির্বাচনে সবকয়টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম৷ বৃহস্পতিবার সিপিআইএমের প্রার্থীদের সাথে আমবাসাস্থিত সিপিএমের কার্যালয়ে বৈঠক করলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি জোর করে অনেকগুলি নগর পঞ্চায়েত ও পুরসভা দখল করেছে৷


আমবাসা পুর পরিষদ নির্বাচনে সিপিএম এর ফলাফল ভালো হবে বলে আশা ব্যক্ত করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেন দলীয় প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন এবং ভোটার দের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন৷ রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি৷


বিরোধীদল গুলির রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ সারা রাজ্যে বিজেপির অকর্মণ্যতা ও ব্যর্থতার জন্য মানুষের মনে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ পুরো পরিষদ নির্বাচনে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন বলে তিনি উল্লেখ করেন৷সিপিআইএম রাজ্য সম্পাদক আমবাসা সফরকালে দলীয় নেতার ও দলীয় প্রার্থীর সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত করার জন্য তিনি নির্বাচন দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top