News Flash

  • Home
  • মুখ্য খবর
  • vote into a farce : পুর ও নগর ভোটকে প্রহশনে পরিণত করার চেষ্টা করছে শাসক দল, অভিযোগ তৃণমূলের
Image

vote into a farce : পুর ও নগর ভোটকে প্রহশনে পরিণত করার চেষ্টা করছে শাসক দল, অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে আগরতলা পুরনিগম এবং রাজ্যের অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে রাজ্যের শাসক দল৷ মঙ্গলবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷


ভয়-ভীতি ও সন্ত্রাস উপেক্ষা করে আগরতলা পুরনিগম এবং রাজ্যের অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গণদেবতাদের প্রতি আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক বলেন আগরতলা পুর নিগমের ৫১ টি আসনেই তৃনমূল কংগ্রেস প্রতিদ্বন্দিতায় রয়েছে৷ রাজ্যের অন্যান্য পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত গুলিতে ১০০ শতাংশ প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি ছিল তৃণমূল কংগ্রেসের৷ কিন্তু রাজ্যের শাসকদলের গুন্ডাবাহিনী ভয় ভীতি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিতে পারেনি বিভিন্ন স্থানে৷ সুবল বাবু অভিযোগ করেন রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে ভোটকে প্রহসনে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে রাজ্যের শাসক দল৷ তদুপরি নির্বাচনে রাজ্যের জনগণ আগামী দিনের জন্য একটি সুন্দর পথ প্রশস্ত করবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ ভয়-ভীতি সন্ত্রাস উপেক্ষা করে গণ দেবতাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, সাংসদ সুস্মিতা দেব প্রমূখ৷

Releated Posts

যোগেন্দ্রনগর রথযাত্রা উৎসবে সামিল সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৬ জুলাই: যোগেন্দ্রনগর আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আয়োজিত জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

গোমতী জেলার খাদ্য দপ্তরে জেলাশাসকের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করার নির্দেশ

উদয়পুর, ১৬ জুলাই: গোমতী জেলার জেলাশাসক রিংকু লাঠের বৃহস্পতিবার খাদ্য, অসামরিক সরবরাহ ও ক্রেতা বিষয়ক দপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top