News Flash

  • Home
  • খেলা
  • Increase in salaries : ব্যাঙ্ক সাথীদের পারিশ্রমিক বৃদ্ধি করল ত্রিপুরা সরকার, ঘোষণা উপ-মুখ্যমন্ত্রীর
Image

Increase in salaries : ব্যাঙ্ক সাথীদের পারিশ্রমিক বৃদ্ধি করল ত্রিপুরা সরকার, ঘোষণা উপ-মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ দীপাবলীর প্রাক মূহুর্তে ব্যাঙ্ক সাথীদের জন্য সুখবর শোনালেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন৷ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ব্যাঙ্ক সাথীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও কাজের উৎসাহ বাড়াতে তাদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার পারিশ্রমিকের হার বৃদ্ধি করায় ব্যাঙ্ক সাথীরা বর্তমানে যেখানে মাসে ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা উপার্জন করতে পারতেন, সেখানে তারা এখন থেকে ৬৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন৷


তাঁর দাবি, বর্ধিত হারে ব্যাঙ্ক সাথীদের পারিশ্রমিক দিতে গিয়ে ত্রিপুরা সরকারের ত্রিপুরা গ্রামীন মিশনের বছরে অতিরিক্ত ৩.১৫ কোটি টাকা খরচ হবে৷ এদিন তিনি বলেন, কোভিড মহামারী সময় কালে আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ত্রিপুরা সরকার ব্যাঙ্ক সাথীদের জন্যও রোজগার বৃদ্ধির উদ্যোগ গ্রহন করেছে৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে বর্তমানে ব্যাঙ্ক সাথী হিসাবে কর্মরত ৩০৫ জন আর্থিকভাবে উপকৃত হবেন৷ ভবিষ্যতেও রাজ্য সরকার ব্যাঙ্ক সাথীদের রোজগার বৃদ্ধির উদ্যোগ জারী রাখবে, আশ্বাস দেন তিনি৷


উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মন ব্যাঙ্ক সাথী এবং তাদের কাজের ধরন সম্পর্কে বলেন, ব্যাঙ্ক সাথী হলেন ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের অন্তর্গত গ্রামীন কোনো না কোনো স্ব-সহায়ক দলের মহিলা সদস্যা যারা গ্রামীন ব্যাংকের বিভিন্ন শাখা এবং স্ব-সহায়ক দলের মহিলাদের মধ্যে সমন্বয় সাধন এবং তাদের নিত্যদিনের ব্যাংকের সঙ্গে যুক্ত নানা বিষয়ে কাজ করেন৷ উদাহরন হিসাবে তিনি বলেন, ব্যাঙ্কের একাউন্ট খোলা, ঋণ মঞ্জুর পত্র, বীমার আবেদন পত্র প্রস্তুত করা, স্ব-সহায়ক দলের মহিলাদের আর্থিক স্বাক্ষরতা প্রদান ইত্যাদি কাজ করার ক্ষেত্রে ব্যাঙ্ক সাথীরা বিশেষ ভুমিকা পালন করেন৷

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top