News Flash

  • Home
  • Uncategorized
  • কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া
Image

কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স) : দেশীয় টিকা কোভ্যাক্সিনকে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তবে ভারত বায়োটেকের এই ভ্যাকসিন স্বীকৃতি পেল অস্ট্রেলিয়ায়। যেকোনও ব্যক্তি কোভ্যাক্সিন নিয়ে সে দেশে পা রাখতে পারে।
অজি সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই মিলেছে স্বস্তি। কারণ কোভ্যাক্সিনের ডোজ নেওয়া বহু পড়ুয়া কিংবা শ্রমিকরা অস্ট্রেলিয়ায় ফিরতে পারছিলেন না। তবে যাঁদের এখনও টিকাকরণ হয়নি তাঁদের জন্য আগের মতোই বহাল নিয়ম। অস্ট্রেলিয়ায় পা রেখেই থাকতে হবে কোয়ারেন্টাইনে। নির্দিষ্ট সময়ের পর দিতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেটও।

গত মাসেই পুণের সেরাম ইনস্টিটিউটে তৈরি হওয়া কোভিশিল্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অর্থাত্‍ কোভিশিল্ডের ডোজ নেওয়া পর্যটকরা অনায়াসে এখন অস্ট্রেলিয়ায় ঘুরতে যেতে পারেন। তবে যাঁরা কোভ্যাক্সিন নিয়েছিলেন, তাঁদের অস্ট্রেলিয়া প্রবেশের ক্ষেত্রে বাধানিষেধ জারি ছিল। এবার সে পথও খুলে দিল ক্যাঙারুর দেশের প্রসাশন। তাদের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন এবং চিনের বিবিআইবিপি-কোরভি যাত্রীদের টিকাকরণের তালিকাভুক্ত হিসেবেই ধরা হবে।’ শুধু তাই নয়, ১২ বছরের ঊর্ধ্বে যাঁরা কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন, তাঁদের কারও অস্ট্রেলিয়া যেতে আর কোনও বাধা রইল না। বিবিআইবিপি-কোরভি টিকার ক্ষেত্রে এর বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top