কোচি, ১ নভেম্বর (হি.স.): মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে কেরলের কোচির কাছে উল্টে গেল একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে ছিলেন প্রাক্তন মিস কেরল ও ওই প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারী। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোচির কাছে ভয়টিল্লায়। মৃতদের নাম-তিরুবনন্তপুরমের বাসিন্দা আন্সি কবীর (২৪) এবং ত্রিশূরের বাসিন্দা অঞ্জনা শাজান (২৫)। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছেন, রবিবার গভীর রাত একটা নাগাদ ভয়টিল্লায় উল্টে যায় যাত্রীবোঝাই একটি গাড়ি। ওই গাড়িতে চারজন ছিলেন, মৃত্যু হয়েছে দুই যুবতীর। তাঁদের মধ্যেই একজন প্রাক্তন মিস কেরল। গুরুতর আহত হয়েছেন একজন এবং একজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি মোটরবাইকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল গাড়ি, প্রাক্তন মিস কেরল-সহ মৃত দুই
Releated Posts
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…


















