News Flash

  • Home
  • প্রধান খবর
  • এই নিয়ে পরপর ৪-দিন, পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে
Image

এই নিয়ে পরপর ৪-দিন, পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): এই নিয়ে পরপর ৪-দিন, পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলছে। শুক্রবার দিল্লি ও কলকাতা-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে পেট্রোল ও ডিজেল। মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪.২৩ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৩ টাকা প্রতি লিটার। শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও। দিল্লিতে ০.৩০ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ১০৩.৫৪ টাকা প্রতি লিটার এবং ০.৩৫ পয়সা বাড়ার পর ডিজেলের দাম ৯২.১২ টাকা|

পাশাপাশি মুম্বইয়ে ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ১০৯.৫৪ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৯৯.৯২ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০১.০১ টাকা এবং খানিকটা মূল্যবৃদ্ধির পর ডিজেলের ৯৬ টাকা। বিগত কয়েকদিন ধরে দেশে লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। বাড়তে বাড়তে দেশে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে দুই জ্বালানি তেলের মূল্য।

Releated Posts

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

পাঞ্জাব আশার দৃষ্টিতে বিজেপির দিকে তাকিয়ে: প্রধানমন্ত্রী মোদি

চণ্ডীগড়, ১৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাঞ্জাবের মানুষ এখন আশার দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

ByBySandeep Biswas Jul 16, 2026

পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, শ্বাসরোধে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ভুবনেশ্বর, ১৬ জুলাই (আইএএনএস): ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রা চলাকালীন বৃহস্পতিবার পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।…

ByByNews Desk Jul 16, 2026

১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগে নড়েচড়ে বসল কেন্দ্র, ইসরো-তে স্বেচ্ছা অবসর ও ইস্তফার নিয়মে কড়াকড়ি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৬ জুলাই : সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-তে ১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগের ঘটনায় উদ্বেগ তৈরি…

ByBySandeep Biswas Jul 16, 2026
Scroll to Top