News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ratan Chakraborty will take charge as the Speaker : বিধানসভার অধ্যক্ষ পদে দায়িত্ব নেবেন রতন চক্রবর্তী
Image

Ratan Chakraborty will take charge as the Speaker : বিধানসভার অধ্যক্ষ পদে দায়িত্ব নেবেন রতন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন বিধায়ক রতন চক্রবর্তী৷ বৃহস্পতিবার তিনি তার মনোনয়নপত্র বিধানসভার সচিবের কাছে জমা দিয়েছেন৷


ত্রিপুরা বিধানসভার সচিব বিপি কর্মকারের কাছে অধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী৷ বিরোধীদলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি৷ শুক্রবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই রতন চক্রবর্তী নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর রতন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দলীয় নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা তাঁকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করায় তিনি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ৷ তিনি বলেন, ১৯৯৩ সালের পর তিনি কোন মর্যাদাপূর্ণ আসনে বসার দায়িত্ব পাচ্ছেন৷ তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করবেন বলে জানান৷


বিধানসভার অধ্যক্ষ পদে বিরোধী দলের পক্ষ থেকে অবশ্য কেউ মনোনয়নপত্র জমা দেননি৷ তাই বিধায়ক রতন চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে নির্বাচিত হচ্ছেন৷ তিনি বিদায়ী অধ্যক্ষ রেবতী মোহন দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন৷

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top