News Flash

  • Home
  • Uncategorized
  • Free from the dark days of terror : সন্ত্রাসের কালো দিনগুলো থেকে মানুষ এখন প্রায় মুক্ত
Image

Free from the dark days of terror : সন্ত্রাসের কালো দিনগুলো থেকে মানুষ এখন প্রায় মুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। ৩৫ বছর পরও সন্ত্রাসের দগদগে ক্ষত মনে নিয়ে দিন কাটাচ্ছেন আক্রান্ত পরিবারগুলো। সময় মুছে দিতে পারেনি ভয়ের আবহ এখনো।১৯৮৬ সালের আগস্ট মাসের এক সন্ধ্যায় স্বাধীন ত্রিপুরার দাবী নিয়ে উগ্রবাদের পন্থা অবলম্বন করা টিএনভি সন্ত্রাসীদের তপ্ত বুলেট ছিনিয়ে নিয়েছিল তাজা ১৪টি প্রাণ। দেড় বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ , মহিলা কেউই রেহাই পায় নি এদিনের বীভৎসতা থেকে। আহত হয়েছিলেন আরো আট নয় জন।

তারপর কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে পরিস্থিতি। সন্ত্রাসের কালো দিনগুলো থেকে মানুষ এখন প্রায় মুক্ত। এই পরিস্থিতিতে কেমন আছেন স্বজনহারা পরিবারগুলো। নতুন প্রজন্ম কতটুকু ওয়াকিবহাল এই নারকীয়তা সম্পর্কে। এই বিষয়ে সেদিনের বীভৎসতার কথা স্মৃতি হাতড়ে জানালেন প্রবীণ গৌরাঙ্গ দেব। উনি সেদিনের ঘটনায় হারিয়েছেন পরিবারের মোট ৭ জনকে। ৪ জন মারা যান ঘটনাস্থলে। বাকী তিনজন আহত অবস্থায় ছিলেন। কিছুদিন পর মারা যান। পূর্ব লাম্বুছড়ার প্রবীণ প্রতাপ চন্দ্র ঘোষ ঘটনার সময় ছিলেন বাজারে। খবর পেয়ে বাড়ি ফিরে দেখতে পান বীভৎসতা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top