News Flash

  • Home
  • Uncategorized
  • A group of miscreants vandalized a house : আমপুরা এলাকায় একদল দুষ্কৃতকারী এক বাড়িতে ভাঙচুর চালায়, অভিযোগের তীর ত্রিপুরা মাথার দিকে
Image

A group of miscreants vandalized a house : আমপুরা এলাকায় একদল দুষ্কৃতকারী এক বাড়িতে ভাঙচুর চালায়, অভিযোগের তীর ত্রিপুরা মাথার দিকে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই , ৩১ আগস্ট।। সোমবার রাত আনুমানিক ৬টা৩০ মিনিট নাগাদ খোয়াই মহকুমার আমপুরা এলাকায় একদল দুষ্কৃতকারী নরেন্দ্র দেববর্মার বাড়িতে ভাঙচুর চালায়। অভিযোগের তীর ত্রিপুরা মাথার দিকে। সোমবার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ একদল দুষ্কৃতকারী রাতের আধারে খোয়াইয়ের রামপুরা এলাকায় নরেন্দ্র দেববর্মার বাড়িতে ভাঙচুর চালায়। এদিন রাত্রিবেলা বাড়ির মালিক উনার ঘরের মধ্যে ছিলেন না। হামলার শব্দ পেয়ে ছুটে আসেন রথিন্দ্র দেববর্মার বাবা। সেই সময় একদল দুষ্কৃতকারী উনার বাড়িতে প্রবেশ করে উনার ছেলে রথিন্দ্র দেববর্মার খোঁজ করেে জন। সেই সময় ওনার বাবা বাড়ি থেকে বেরিয়ে আসেন।

রাতে উনার পুত্রবধূ ঘরের মধ্যে ছিলেন। সেই সময় রথিন্দ্র দেববর্মার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাথে সাথে ওনাকেও হুমকি দেয় বাড়িতে থাকতে গেলে ত্রিপুরা মথা করতে হবে ।না হলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হবে। পাশাপাশি রথিন্দ্র দেববর্মার বাবাকে মারধর করেে, বাড়িঘরের জিনিষপত্র ভাঙচুর করে। ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে গুরুতরভাবে আহত নরেন্দ্র দেববর্মাকে আমপুরা পিএইচসিতে নিয়ে যাওয়া হয় ।সেখানে উনার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সেখানে ছুটে যান রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ঘটনা সংঘটিত হওয়ার পর সোমবার রাত্রিবেলা ছয়জনের বিরুদ্ধে নামধাম দিয়ে মামলা করাা হয়েছে। দুষ্কৃতকারীরা ঘটনাস্থলে একটি স্কুটি ফেলে রেখে চলে যায় । অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।


ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাথে ছিলেন স্থানীয় বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্য আইপিএফটি দলের কর্মীরা। এ ঘটনাকে ঘিরে উক্ত এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top