News Flash

  • Home
  • Uncategorized
  • Illegally crossing the border : অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ত্রিপুরায় ধৃত চার
Image

Illegally crossing the border : অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশে যাওয়ার সময় ত্রিপুরায় ধৃত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ত্রিপুরায় ইন্দো-বাংলা ইয়াকুব নগর বিওপিতে কর্মরত ১৩৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা চার জন বাংলাদেশী নাগরিককে আটক করেছেন। একই পরিবারের ওই চারজন রবিবার গভীর রাতে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। তাঁরা কাশ্মীর থেকে ফিরেছেন বলে বিএসএফ জানিয়েছে। তাঁদের সাথে একটি ই-রিক্সাও আটক করেছে বিএসএফ। ধৃত চারজনকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করবে পুলিশ।


বিএসএফ জানিয়েছে, আব্দুল জলিল(৩০), তার স্ত্রী সোনিয়া বেগম(২৭) তাঁদের দুই সন্তান সাব্বির হুসেন(৫) এবং কাম্বির হুসেন(২)-কে রবিবার গভীর রাতে সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ জওয়ানরা আটক করেছে। তাঁদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় নগদ পাঁচ হাজার টাকা ও একটি ই-রিক্সা উদ্ধার হয়েছে। জেরায় বিএসএফ জানতে পেড়েছে, বাংলাদেশের সিলেট জেলার ইসলামপুরের বাসিন্দা আব্দুল জলিল ১১ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর স্ত্রীকে নিয়ে তিনি কাশ্মীর চলে গিয়েছিলেন। সেখানেই এতকাল দিন মজুরের কাজ করে সংসার প্রতিপালন করেছেন তিনি। কিন্ত সম্প্রতি কাশ্মীরে বহিরাগতদের ধরপাকড় শুরু হওয়ায় বাধ্য হয়ে তারা কাশ্মীর থেকে ফিরে আসেন।


আব্দুল জলিল জানিয়েছেন, দালালের সাহায্যে অসমের বদরপুর পর্যন্ত এসেছেন তাঁরা। সেখান থেকে এক ব্যক্তির সহযোগে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ই-রিক্সায় ইয়াকুব নগর সীমান্তে পৌছে গিয়েছিলেন। কিন্ত, সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন। বর্তমানে তাঁরা ধর্মনগর পুলিশের হেফাজতে রয়েছেন। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করবে পুলিশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top