News Flash

  • Home
  • Uncategorized
  • Two people are in critical condition : তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা দু’জনের
Image

Two people are in critical condition : তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা দু’জনের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ আগস্ট৷৷ তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর যতদিন পর্যন্ত নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন না করবে যান দুর্ঘটনা পিছু ছাড়বে না গোটা তেলিয়ামুড়া মহকুমা জুরে৷ ফের পৃথক দুই জায়গায় দুইটি যান দুর্ঘটনায় আহত দুইজন৷ এস.এম.এল ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত একজন৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং খোয়াই চৌমুনী এলাকায়৷ রবিবার দুপুর দুইটা নাগাদ এবং অপর দুর্ঘটনাটি ঘটে পশ্চিম হাওয়াইবাড়ি এলাকায়৷


খবরে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে খোয়াই চৌহমুনী এলাকায়৷ আগরতলার দিক থেকে একটি এস.এম.এল গাড়ি মনু যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে গুরুতর আহত হয় বাইক চালক দীপক দেবনাথ (৪০)৷


ঘটনা প্রত্যক্ষ করে উপস্থিত জনগণ খবর পাঠায় তেলিয়ামুড়া দমকল বিভাগে৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত দীপক দেবনাথকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ দীপক দেবনাথের মাথার পেছনে এবং পায়ে গুরুতর আঘাত লাগে৷ বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জি.বি হাসপাতালে প্রেরণ করে৷ এদিকে এস.এম.এল গাড়ির চালক তপন মজুমদারকে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়৷ সেই সঙ্গে গাড়ি ও বাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়৷


অপরদিকে, তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াই বাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে৷ এতে আহত হয়েছে ভবতোষ দাস নামে এক ব্যাক্তি৷ একটি আল্টো গাড়ী পেছন দিক থেকে ভবতোষকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষ ভবতোষকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে দুজনের অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top