News Flash

Image

বিলোনিয়ায় ১৫ দফা দাবিতে মিছিল সিপিএমের

বিলোনিয়া, ২৮ আগস্ট : সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শনিবার ১৫ দফা দাবিতে বিলোনিয়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে। দক্ষিণ জেলার বিলোনিয়ায় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির ডাকে আয়োজিত হয় মিছিল। মিছিলকে কেন্দ্র করে পুলিশের রনসাজ পরিলক্ষিত হয়েছে। যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় সে জন্যই সকাল থেকে পুলিশের রণসাজ বলে জানা গেছে ।


প্রশাসনের আগাম অনুমতি নেওয়ার পরেও মিছিল করা নিয়ে পুলিশের তালবাহানা ছিল। এমনই অভিযোগ রয়েছে সিপিআইএমের পক্ষ থেকে। শনিবার বেলা এগারোটা নাগাদ পনের দফা দাবি আদায়ের মিছিলটি সংগঠিত হয় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় অফিস প্রাঙ্গন থেকে। স্লোগানে সোচ্চার মিছিলটি শহরের বিভিন্ন পথ পথ পরিক্রমা করার পর হাসপাতাল রোড হয়ে ফিরে আসে এক নং টিলা‌ শ্রমিক স্মৃতি সৌধের সামনে। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেনের সভাপতিত্বে হয় সেখানে দাবি আদায়ের সভা।

দাবি আদায়ের সভাতে উপস্থিত ছিলেন, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত, বিধায়ক তথা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, জিএমপি নেতা পরীক্ষিত মুড়াসিং, বিধায়ক তথা সিপিআইএম নেতা যশবীর ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। ভয় ভীতি, আক্রমন উপেক্ষা করেই তারা মিছিলে অংশ নেন। শাসকদল বিজেপির তীব্র সমালোচনা করে গণতন্ত্র ‌ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান রাখেন নেতৃবৃন্দ ।

Releated Posts

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top