News Flash

  • Home
  • দেশ
  • ৩৮ বছরে জীবনাবসান, প্রয়াত আমেরিকার সবচেয়ে লম্বা পুরুষ
Image

৩৮ বছরে জীবনাবসান, প্রয়াত আমেরিকার সবচেয়ে লম্বা পুরুষ

ওয়াশিংটন, ২৪ আগস্ট (হি.স.): দীর্ঘ দিন ধরেই হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছিলেন, হার্টের সমস্যাতেই প্রয়াত হলেন আমেরিকার সবচেয়ে লম্বা পুরুষ ইগর ভোভকভিনস্কি। তাঁর উচ্চতা ছিল ৭ ফুট ৮ ইঞ্চি (২.৩৫ মিটার), মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমেরিকার সবচেয়ে লম্বা পুরুষ। ইগরের মা ফেসবুক মারফত জানিয়েছেন, গত শুক্রবার মিনেসোটায় মৃত্যু হয়েছে তাঁর ছেলের, তাঁকে ১৯৮৯ সালে ইউক্রেনের বাড়ি থেকে উত্তর আমেরিকার স্টেটের মায়ো ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। দু’টি অস্ত্রোপচার তাঁর জীবন বাঁচিয়েছিল, কিন্তু শারীরিক বৃদ্ধি রুখতে পারেনি।

ইগর ভোভকভিনস্কির বয়স যখন ২৭, তখন তাঁকে আমেরিকার সবচেয়ে লম্বা পুরুষ ঘোষণা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ভোভকভিনস্কির জীবনের স্মরণীয় মুহূর্ত ছিল, মাত্রাতিরিক্ত ভিড়ের মধ্যেও সকলের উপরে থাকা ভোভকভিনস্কির সঙ্গে হাত মেলান আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর টি-শার্টে লেখা ছিল, “বিশ্বের সবচেয়ে বড় ওবামা সমর্থক।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top