News Flash

Man City win by 5 goal : প্রিমিয়ার লিগে ম্যান সিটির ৫ গোলের জয়

ম্যাঞ্চেস্টার, ২২ আগস্ট (হি.স.) : প্রিমিয়ার লিগে পাঁচ গোলের দাপুটে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। গত ম্যাচের হারের যন্ত্রণা ভুলে কিছুটা এগোনোর অনুপ্রেরণা জোগাল পেপ গুয়ার্দিওলার দলকে।

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়া ম্যাঞ্চেস্টার সিটি দ্বিতীয় ম্যাচে খোঁচা খাওয়া বাঘের মতোই ফিরে এল। নরউইচ সিটির বিরুদ্ধে গুরুত্নপূর্ণ ম্যাচে ৫-০ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের সাত মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্ডার টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। ২২ ও ৬৪ মিনিটের মাথায় জয়ী দলের হয়ে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন যথাক্রমে জ্যাক গ্রেলিশ ও আইমেরিক লাপোর্তে। ৭১ ও ৮৪ মিনিটের মাথায় গোল করে ম্যান সিটির বড় জয় নিশ্চিত করেন রাহিম স্টারলিং ও রিয়াদ মাহারেজ। এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যান সিটি।


অন্যদিকে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লিওনেল মেসিহীন বার্সেলোনাকে। প্রথমার্ধে গোল করার বেশ কয়েকটি মোক্ষম সুযোগ হাতছাড়া করে অ্যাথলেটিক ক্লাবও। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ওই অর্ধ। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বারবার আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বিপদের মুখে ঠেলে দেয় বার্সেলোনা।

Releated Posts

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top