News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Award has been launched : প্রত্যেকের কাজকে স্বীকৃতি দেবার জন্যই পুরস্কার চালু করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

Award has been launched : প্রত্যেকের কাজকে স্বীকৃতি দেবার জন্যই পুরস্কার চালু করা হয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া কিছু চিন্তাও করা যায়না৷ অথচ এই ক্ষেত্রটি ভীষণ স্পর্শকাতর৷ বিশেষ গুরুত্ব দিয়ে এই ক্ষেত্রে কাজ করতে হয়৷ ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেড (টিএসইসিএল) এই কাজটিই করে চলেছে৷ আজ সন্ধ্যায় সুুকান্ত একাডেমিতে বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যৎমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অনুষ্ঠানে রাজ্যে বিদ্যৎ পরিষেবা অক্ষুন্ন রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিগমের বিভিন্ন স্তরের কর্মচারিদের পুরস্ক’ত করা হয়৷ এরমধ্যে একজনকে মরনোত্তর পুরস্কারও দেওয়া হয়েছে৷ সব মিলিয়ে বিভিন্ন স্তরে ৭৮টি পুরস্কার দেওয়া হয়েছে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিদ্যতের ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন৷ এডিবি, বিশ্ব ব্যাঙ্ক, এন ই সি থেকে পাওয়া অর্থের সাহায্যে রাজ্যে বিদ্যৎ ক্ষেত্রে বিশাল কর্ময’ হাতে নেওয়া হয়েছে৷ আমবাসা থেকে গঙ্গানগর পর্যন্ত ১৩৩ কেভি লাইন চালু করা হয়েছে৷ ডিসেম্বর মাসের মধ্যে এই পরিবাহী লাইনে গণ্ডাছড়া পর্যন্ত বিদ্যৎ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যে প্রায় প্রত্যেক সপ্তাহেই নতুন বিদ্যৎ সাবস্টেশন চালু করা হচ্ছে৷ বিদ্যতের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দূর করার জন্য এই সাবস্টেশনগুলি চালু করা হচ্ছে৷ তিনি বলেন, সব কিছুতেই নতুনত্ব আসছে৷ ইতিমধ্যেই মার্ট কল সেন্টার চালু করা হয়েছে৷ প্রিপেইড মিটারও ইতিমধ্যেই চালু করা হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, সমস্ত সমস্যা দূর করেই এগিয়ে যেতে হবে৷ তিনি বলেন, আজ হচ্ছে সবাই মিলে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবার প্রতি’া নেবার দিন৷ প্রত্যেকের কাজকে স্বীক’তি দেবার জন্যই এই পুরস্কার চালু করা হয়েছে৷ যে সংস্থা নিজের কর্মচারিদের সম্মান দিতে জানে না তারা খুব দ্রত গতিতে এগিয়ে যেতে পারে না৷ এখানে আর্থিক পুরস্কার বড় কথা নয়৷ সম্মান স্বীক’তি হচ্ছে বড় বিষয়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, গত কয়েক বছরে ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেড শুধু উত্তর-পূর্বা’ল নয়, সমগ্র দেশেই খুব ভাল পারফরম্যান্স দেখাচ্ছে৷ তিনি কর্মচারিদের পুরস্ক’ত করায় নিগমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ বছর যারা পুরস্কার পাননি তারা উৎসাহিত হয়ে ভাল করে কাজে মনোনিবেশ করবেন এবং আগামীতে পুরস্ক’ত হবেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেডের এম ডি ড. এম এস কেলে৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন টি এস ই সি এল-এর ডিরেক্টর (ফিনান্স) সরবজিৎ সিং ডোগরা৷ অনুষ্ঠানে টিএসইসিএল-এর ডিরেক্টর (টেকনিক্যাল) দেবাশিস সরকারও উপস্থিত ছিলেন৷ অতিথিগণ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন৷


অনুষ্ঠানে নিজেদের কাজে অসামান্য অবদানের জন্য ১১ জনকে সর্বোত্তম বিদ্যৎ সেবা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে৷ তাদের পঁচিশ হাজার টাকা নগদ, স্বর্ণ পদক এবং মানপত্র দেওয়া হয়েছে৷ অতি বিশিষ্ট বিদ্যৎ সেবা অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের পনের হাজার টাকা নগদ, রৌপ্য পদক এবং মানপত্র দেওয়া হয়েছে৷ বিশেষ বিদ্যুৎ সেবা অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের নগদ ১০ হাজার টাকা, বো’ পদক এবং মানপত্র দেওয়া হয়৷ অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগম লিমিটেডের এজিএম, ট্রান্সমিশন সার্কেল র’ন দেববর্মা পুরস্কার হিসেবে পাওয়া নগদ পঁচিশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷ তিনি এই অর্থরাশি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে তুলে দেন৷ অনুষ্ঠানে সেরা ডিভিশন, সার্কেলকেও পুরস্ক’ত করা হয়েছে৷

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top