News Flash

Image

ঝাড়খণ্ডের ১২ টি জেলা করোনা শূন্য

রাঁচি, ১৮ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের ১২ টি জেলায় কোন করোনা রোগীর খোঁজ পাওয়া যায়নি। গোটা রাজ্যে কোনও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়নি। বরং ২৪ জন রোগী সুস্থ হয়েছেন, আর ৩২ টি নতুনভাবে খবর পাওয়া গেছে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাঁচি থেকে সাতজন, লোহারদাগায় ছয়জন, পূর্ব সিংভূম (জামশেদপুর) থেকে পাঁচজন এবং দেওঘরে তিনজন রোগী পাওয়া গেছে। গিরিডি, খুন্তি এবং জামতারা থেকে দুজন করে রোগী শনাক্ত করা হয়েছে। আর হাজারীবাগ, লাটেহার, পাকুর, পালামু এবং সাহেবগঞ্জ থেকে একজন করে নতুন রোগী পাওয়া গেছে।


এই নতুন রোগীদের সাথে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ, ৪৭ হাজার ৬৬৭ জন। এই তিন লক্ষের মধ্যে ৪২ হাজার ৩১০ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত রাজ্যে করোনায় পাঁচ হাজার ১৩২ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে ২২৫ সক্রিয় করোনা রোগী রয়েছে। অন্যদিকে, এখন পর্যন্ত মোট এক কোটি, ২৫ লাখ ৬৯ হাজার ৮৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ঝাড়খণ্ডে করোনার পুনরুদ্ধারের হার ৯৮.৪৬ শতাংশ।

Releated Posts

নতুন বিজেপি টিমকে অভিনন্দন নীতিন নবীনের, ‘বিকশিত ভারত’-এর সংকল্প পূরণে আশাবাদী

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে দলের জাতীয় সভাপতি নীতিন নবীন…

ByBySandeep Biswas Aug 17, 2026

স্বাধীনতা দিবসের আগে আইএসআই-সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ধ্বংস, ২০০-র বেশি সদস্য গ্রেফতার: অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে ISI-সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক-এর নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়ে সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে…

ByByNews Desk Aug 17, 2026

বিজেপির নতুন জাতীয় টিম ঘোষণা, সহ-সভাপতি বসুন্ধরা রাজে-তিরথ সিং রাওয়াত; সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সোমবার দলের নতুন জাতীয় পদাধিকারীদের তালিকা ঘোষণা করেছেন। নতুন…

ByByNews Desk Aug 17, 2026

লখিসরাই ও বীরভূমে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই ও পশ্চিমবঙ্গের বীরভূমে পৃথক দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top