রিও ডি জেনেইরো, ১৬ আগস্ট (হি.স.): আগের দিনের তুলনায় ব্রাজিলে দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা অনেকটাই কমে গেল, নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ৩৮৫ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ৬৯ হাজার ২১৮ জন করোনাভাইরাসে-সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৫৭ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৩৬৪,০৯৯ জন।
আগের দিনের তুলনায় ব্রাজিলে দৈনিক সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। আগের দিনই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯০০-র বেশি, রবিবার সারাদিনে সেই সংখ্যা ৪০০-র নীচে নেমে এসেছে। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৯,২১৮,৬৩০ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫,৭৬,২৫১ জন। তাঁদের মধ্যে ৫,৬৭,৯৩৩ জনের শারীরিক অবস্থা খুব খারাপ নয়।

