News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ দিনেও অব্যাহত উদ্ধারকাজ, কিন্নরে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯
Image

চতুর্থ দিনেও অব্যাহত উদ্ধারকাজ, কিন্নরে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯

কিন্নর, ১৪ আগস্ট (হি.স.): উদ্ধার হল আরও দু’টি দেহ। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ভূমিধসের ঘটনায় প্রাণ হারালেন ১৯ জন। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার হয়েছে ১৯টি মৃতদেহ, পাশাপাশি চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। গত বুধবার দুপুরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে কিন্নর জেলার রেকংপেও-শিমলা হাইওয়েতে নুগুলসারির কাছে। পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের নীচে চাপা পড়ে যায় একটি বাস ও কয়েকটি গাড়ি। শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার হয়েছিল ১৭টি দেহ।

শনিবার ভোর চারটে থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ, এদিন সকালে আরও দু’টি দেহ উদ্ধার হওয়ার পর ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। হিমাচল প্রদেশ-রাজ্য জরুরি অপারেশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্নরে ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। আর কেউ বেঁচে নেই, বলেই মনে করছে উদ্ধারকারী দল।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top