News Flash

  • Home
  • দিনের খবর
  • Interventional Radiology Department Launched : এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে চালু হল কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি অ্যাণ্ড ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্ট
Image

Interventional Radiology Department Launched : এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে চালু হল কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি অ্যাণ্ড ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ হৃদরোগের জটিল চিকিৎসায় বেসরকারি হাসপাতালের মুখাপেক্ষী হওয়ার দিন ফুরিয়ে এল৷ সুুদীর্ঘ সময়কালে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে বিষয়টি অধরা ছিল রোগীদের এবং রাজ্যবাসীদের কাছে, অবশেষে সেই স্বপ পূরণ হল৷ এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে চালু হল কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি অ্যাণ্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সি টি ভি এস অ্যাণ্ড আই আর রেডিওলজি) ডিপার্টমেন্ট৷ গত ১৩ জলাই ডিপার্টমেন্টটি চালু হয়েছে৷ ইতিমধ্যে গত ১৩ জলাই থেকে বহির্বিভাগে রোগী দেখছেন কনসালটেন্ট অ্যাণ্ড ইনচার্জ সি টি ভি এস অ্যাণ্ড আই আর, কার্ডিও ভাসকুলার সার্জন ডাঃ কনকনারায়ণ ভ-াচার্য৷ ৬ আগস্ট পর্যন্ত ৬৩ জন রোগী বহির্বিভাগে পরিষেবা লাভ করেছেন৷

প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে এবং ইন্টারভেনশনাল রেডিওলজি ও পি ডি খোলা থাকে বুধবার দুপুর ১ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত৷ রেডিওলজির রেডিওলজি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডাঃ অসীম দে, অ্যাসিসস্টেন্ট প্রফেসর ডাঃ জয়বত রায় এখানে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন৷
এনটিএইচ বিল্ডিং-১ এর ষষ্ঠ তলায় এই বিশাল কর্ময’৷ উত্তর পূর্বা’লের সবচেয়ে অত্যাধুনিক তো বটেই এমনকি উত্তর পূর্ব ভারতে হৃদরোগের চিকিৎসার নিরিখে এ রাজ্যে অত্যাধুনিক মেশিনপত্র উল্লেখ করার মতো৷ অত্যাধুনিক বিভিন্ন ধরনের মেশিন ইতিমধ্যেই এই ডিপার্টমেন্টে স্থাপন করা হয়েছে৷ ক্যাথল্যাবে অত্যাধুনিক মেশিনে হৃদপিণ্ডের এবং রক্তনালীর সূক্ষাতিসূক্ষ ছবি চিকিৎসকরা দেখতে পান৷ রয়েছে দু’টি হার্ট লাং মেশিন, ইকমো মেশিন, কুলিং মেশিন, আই এ বি পি মেশিন, দু’টি ভেন্টিলেটর, ইকোকার্ডিওগ্রাফি মেশিন, সেল সেভার মেশিন ইত্যাদি৷ কার্ডিয়াক ওটিও চালু হবার অপেক্ষায় রয়েছে৷


এখানে ১০ শয্যা বিশিষ্ট পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক ওয়ার্ডের কাজ প্রায় শেষ হবার পথে৷ ১০ শয্যা বিশিষ্ট আই সি ইউ এর কাজও দ্রত গতিতে এগিয়ে চলছে৷ অনতিবিলম্বে এর কাজ সম্পন্ন হবার সম্ভাবনা৷ ডি এস এ ক্যাথল্যাব ইতিমধ্যে চালু হয়েছে৷ এর ফলে পেস মেকার প্রতিস্থাপন, করোনারি অ্যাি’ওগ্রাফি ও অ্যাি’ওপ্লাস্টি, পেরিফেরাল অ্যাণ্ড বেন অ্যাি’ওগ্রাফি ও অ্যাি’ওপ্লাস্টি, ডায়ালিসিস রোগীদের জন্য পার্ম ক্যাথ করার ব্যবস্থা রয়েছে৷ এ পর্যন্ত বারো জন রোগী এখানে পরিষেবা লাভ করেছেন৷


হৃদরোগীদের চিকিৎসার এই পরিকাঠামোর বেশিরভাগ কাজই সমাপ্ত৷ বাদবাকি সমস্ত কাজও কয়েকটি প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপনের পর পূর্ণাঙ্গভাবে হৃদরোগীদের যাবতীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে৷ উল্লেখ্য এই সি টি ভি এস অ্যাণ্ড আই আর রেডিওলজি ডিপার্টমেন্ট দ্রত চালু করার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়োজনীয় নির্দেশ দেন৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব শ্রী জে কে সিনহা, স্বাস্থ্য অধিকর্তা ও এ’ অফিসিও জয়েন্ট সেক্রেটারি ডাঃ শুভাশিস দেববর্মা, জিবিপি হাসপাতালের সুুপারিনটেনডেন্ট ডাঃ স’ব দেবর্বমা সহ প্রশাসনিক আধিকারিকরা এই ডিপার্টমেন্ট চালু করার ক্ষেত্রে আন্তরিক ভূমিকা নিয়েছেন৷ এই ডিপার্টমেন্টটি স্থাপনের লক্ষ্যে কার্ডিও ভাসকুলার সার্জন ডাঃ কনকনারায়ণ ভ-াচার্যকে নিযুক্ত করা হয়েছে৷ এই ডিপার্টমেন্ট চালু করার জন্য তাঁর উপর দায়িত্ব প্রদান করা হয়৷ ডাঃ কনকনারায়ণ ভ-াচার্য পূর্বে এস এস কে এম হাসপাতাল, (পিজি হাসপাতাল) কলকাতায় কার্ডিও ভাসকুলার সার্জন হিসেবে কর্মরত ছিলেন৷


চিকিৎসক ও অচিকিৎসক কর্মীদের নিয়োগের ক্ষেত্রেও দপ্তর আন্তরিকভাবে চেষ্টা করছে৷ টেকনিশিয়ানদের জন্য বি’াপন দিয়ে বহির্রাজ্য থেকেও সমস্ত পদ পূরণ করার মতো কর্মী পাওয়া যায়নি৷ পরিকাঠামো সম্পসারণে রাজ্য সরকার সচেষ্ট৷ ওপেন হার্ট সার্জারি এবং বাইপাস সার্জারি যাতে করার বন্দোবস্ত করা যায় সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে৷ অচিরেই হৃদরোগের চিকিৎসায় এই প্রতিষ্ঠানের সুুনাম চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল এবং এ রাজ্যের মানুষ দারুণভাবে উপক’ত হবেন বলে আশা করা যাচ্ছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top