News Flash

  • Home
  • Uncategorized
  • Housewife murder at kamalpur : আবারও গৃহবধুর হত্যার ঘটনায় কমলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, গ্রেপ্তার স্বামী
Image

Housewife murder at kamalpur : আবারও গৃহবধুর হত্যার ঘটনায় কমলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। ধলাই জেলার কমলপুরের মরাছড়া পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে এক গৃহবধূকে তার স্বামী পারিবারিক কলহের জেরে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। মৃত গৃহবধূর নাম রাইমতি গৌড়। অভিযুক্ত স্বামী স্বপন নাম রায় মতিবুর । অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবারও গৃহবধুর হত্যার ঘটনায় কমলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গৃহবধূর নাম রাইমতি গৌড় (২৮)। স্বামীর নাম স্বপন মুন্ডা (৩৫)।

ঘটনাটি ঘটেছে কমলপুর থানার অন্তর্গত মরাছড়া পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের কার্তিকগ্রাম গ্রামে। এই গৃহবধূ হত্যার ঘটনায় গৃহবধূর স্বামী স্বপন মুন্ডাকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত স্বামী স্বপন মুন্ডা পেশায় রাজ মিস্ত্রি। গত তিন বছর আগে স্বপন মুন্ডা পাশের বাড়ির রাইমতি গৌড়কে ভালবাসার মাধ্যমে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের কয়েক মাস ভালই চলছিল দাম্পত্য জীবন । তাদের সংসারে কোন সন্তান এখনো জন্ম হয় নি।

সংসারে চলছিল অভাব অনটন। এই অভাব অনটনের বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকতো। শুক্রবার রাত এগারোটা নাগাদ মদমত্ত অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। একটা সময় স্বামী স্বপন মুন্ডা স্ত্রীর গলা টিপে ধরে। শ্বাসরুদ্ধ হয়ে রাইমতির মৃত্যু হয়। রাত অনুমান বারোটা নাগাদ স্বামী স্বপন মুন্ডা গৃহবধূর আত্মীয়-স্বজনের বাড়িতে খরব দেয় তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে। মরাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা দেন। গৃহবধূর গলায় দাগ রয়েছে।

বিশেষটি জানাজানি হতেই কমলপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গভীর রাতে কার্তিকগ্রাম গ্রামে গিয়ে গৃহবধূর স্বামী স্বপন মুন্ডাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই গৃহবধূর হত্যার ঘটনায় মরাছড়া, কার্তিক গ্রাম গ্রাম সহ কমলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পারিবারিক কলহের জেরে পরিকল্পিত ভাবে গৃহবধূকে শ্বাসরোধ করে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top