News Flash

  • Home
  • Uncategorized
  • Fire incident at south Tripura : গভীর রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে
Image

Fire incident at south Tripura : গভীর রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় ঋষ্যমুখ ব্লকের অধীন শিবপুর বাজারে ওই ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। শর্ট সার্কিট না নাশকতার আগুনে পুড়েছে ওই দোকানগুলি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেবল সর্বস্বান্ত ব্যবসায়ীদের হাহাকার শুনা যাচ্ছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে শিবপুর বাজারের বারোটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চৌদ্দ লক্ষ টাকার অধিক বলে অনুমান। ধারণা করা হচ্ছে শুক্রবার মধ্য রাত তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।


বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের এডিসি ভিলেজ শিবপুর। এই শিবপুর বাজারের স্টল ঘরের মধ্যে রেশন শপ, মুদি দোকান, দর্জি দোকান, রেস্টুরেন্ট, কাপড়ের দোকান সহ মোট ১২ টি দোকান ছিল। সবগুলি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা কেউ টের না পাওয়ার ফলে সময় মত দমকল বাহিনী কর্মীকে খবর দেওয়া যায়নি । অগ্নিকাণ্ডের ঘটনার আঁচ যখন পাওয়া যায়, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনে।


ঋষ্যমুখ ব্লকের এডিসি ভিলেজের শিবপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ২৭ পূর্ব মুহুরিপুর, ভুরাতলী কেন্দ্রের এম ডি সি দেবজিৎ ত্রিপুরা ও দক্ষিণ জেলার খাদ্য দপ্তরের আধিকারিক সুমীত মুড়াসিং ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে এবং সাহায্যের আশ্বাস দেন ।
পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপদকালীন আর্থিক সাহায্য প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top