News Flash

  • Home
  • খেলা
  • এই নিয়ে দ্বাদশতম রাউন্ড, ফের কমান্ডার পর্যায়ের বৈঠকে বসল ভারত-চিন
Image

এই নিয়ে দ্বাদশতম রাউন্ড, ফের কমান্ডার পর্যায়ের বৈঠকে বসল ভারত-চিন

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): ফের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসল ভারত এবং চিন। এর আগে ১১ বার বৈঠক করেছেন দুই সেনার কোর কমান্ডারেরা। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা এলাকায় মলডোতে শুরু হয়েছে ১২ দফার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক। ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, হট স্প্রিংস এবং গোগরা হাইট থেকে সেনা সরানো নিয়ে দু’দেশের মধ্যে এই বৈঠক।

এর আগেও বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। কিন্তু সামাধান সূত্র বেরোয়নি। তাই শনিবারের এই বৈঠক ঘিরে যথেষ্ট আশা জাগছে। মনে করা হচ্ছে, এই দুই পয়েন্টে সেনা সরানো নিয়ে একটা সমঝোতায় আসবে দুই দেশ। হট স্প্রিংস এবং গোগরা হাইটে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের ৮০-১০০ জন জওয়ান মোতায়েন থাকে বলে সূত্রের খবর। তবে শনিবারের বৈঠকে সবচেয়ে যে বিষয়টির উপর নজর থাকবে তা হল দেপসাং। এই জায়গা থেকে চিন সেরা সরাতে রাজি হয় কিনা সে দিকে নজর রাখছে ভারত।

এক বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখের পরিস্থিতি উত্তপ্ত। বহু বার সেনা সরানো এবং সমঝোতার জন্য বৈঠক করা হয়েছে শীর্ষ পর্যায়ে। কিন্তু তার পরেও দেখা গিয়েছে চিন তাদের আগ্রাসনী ভূমিকা থেকে সরেনি। ফলে বার বার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। দু’দেশের মধ্যেই বিস্তর বৈঠকের পর প্যাংগং হ্রদ এলাকা থেকে গত মাসে সেনা সরিয়ে নিয়েছে ভারত-চিন। তবে নতুন করে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে হট স্প্রিংস এবং গোগরা হাইট।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top