News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের ভিন্দে ভেঙে পড়ল জেলের দেওয়াল, ২২ জন বন্দী আহত
Image

মধ্যপ্রদেশের ভিন্দে ভেঙে পড়ল জেলের দেওয়াল, ২২ জন বন্দী আহত

ভিন্দ (মধ্যপ্রদেশ), ৩১ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভিন্দ কারাগারের বারাক দেওয়াল। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে কমবেশি আহত হয়েছেন ২২ জন বন্দী। দেওয়াল ভেঙে পড়ায় ৬ নম্বর বারাক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ জন বন্দীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, জেলের বিল্ডিং ১৫০ বছরের পুরানো, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণেই সম্ভবত বারাক দেওয়াল ভেঙে পড়েছে।

ভিন্দের পুলিশ সুপার মনোজ কুমার ঝা জানিয়েছেন, “শনিবার সকাল ৫.১০ মিনিট নাগাদ ৬ নম্বর বারাকের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। এই জেল ১৫০ বছরের পুরানো। দেওয়াল ভেঙে পড়ায় ৬ নম্বর বারাক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ জন বন্দীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, ২২ জন বন্দীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে গোয়ালিয়রের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভিন্দ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দেওয়াল যখন ভেঙে পড়ে তখন ২৫৫ জন বন্দী ছিলেন কারাগারে।

Releated Posts

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top