News Flash

  • Home
  • Uncategorized
  • Died after being electrocuted : বিশালগড় থানা এলাকার আমবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার

Died after being electrocuted : বিশালগড় থানা এলাকার আমবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। বিশালগড় থানা এলাকার আমবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার । মৃত মহিলার নাম নীলিমা দাস ।বয়স ৪৫ বছর। শুক্রবার সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মাঝবয়সী মহিলার। ঘটনা বিশালগড় থানা এলাকার আমবাগানে।

বাড়ির লোকজন মহিলাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় ,তাদের বাড়ি উদয়পুর মহারানী এলাকায়। ওই মহিলার স্বামী দীর্ঘদিন যাবত মহিলার সাথে থাকেন না। তাই ওই মহিলা দুই পুত্র সন্তানকে নিয়ে বিশালগড় থানাধীন আমবাগান এলাকার বাসিন্দা মিনাল দেবনাথ এর বাড়িতে ভাড়া থাকেন। আজ সকালে মহিলা স্নান করে ঠাকুর পূজা দিয়ে কাপড় ছড়াতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হন।

পরবর্তী সময়ে বাড়ির লোকজন তড়িঘড়ি বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মহিলার দেহ ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা ভাড়া বাড়িতে থেকে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top