News Flash

  • Home
  • Uncategorized
  • State is moving ahead with the goal : রাজ্য ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে এগিয়ে, দাবি করলেন মুখ্যমন্ত্রী
Image

State is moving ahead with the goal : রাজ্য ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে এগিয়ে, দাবি করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ আজ এবং আগামীকাল রাজ্যে দু-দিনব্যাপী ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ রাজ্যে ইতিমধ্যেই ১৮-ঊর্ধদের বড় মাত্রায় টিকাকরণ সম্পন্ন হয়ে গেলেও যাঁরা এখনও টিকা গ্রহণ করেননি তাঁদের টিকাকরণের আওতায় আনতেই এই উদ্যোগ৷ কোভিড অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের গ্রামেগঞ্জে অন্নের অভাব নেই৷ মানুষের রোজগার, খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা অক্ষুণ্ণ্ রাখা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ আজ খোয়াই ও উনকোটি জেলায় কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


সমগ্র রাজ্যে মিশন মুডে গৃহীত এই কর্মসূচিকে স্বার্থক রূপ দিতে এবং সমগ্র প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে আজ খোয়াই ও উনকোটি জেলায় বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ এর মধ্যে রয়েছে খোয়াই জেলার জাম্বুরা উপস্বাস্থ্য কেন্দ্র, মধ্য সিঙ্গিছড়া উপস্বাস্থ্য কেন্দ্র এবং উনকোটি জেলার ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্র এবং গৌরনগর উপস্বাস্থা কেন্দ্র৷ টিকাকরণের এই উদ্যোগকে সঠিক বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তার পাশাপাশি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কোভিডমুক্ত রাজ্য গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয়ে এই কর্মসূচিতে শামিল হতে আহ্বান রাখেন তিনি৷ টিকাকরণ কর্মসূচি পরিদর্শনের সময় স্বাস্থ্যকর্মী ও টিকা নিতে আগত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও করেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যব্যাপী টিকাকরণের এই বিশেষ কর্মসূচিকে স্বার্থক রূপ দিতে প্রত্যেকটি টিকাকরণ কেন্দ্রে বিভিন্ন জনপ্রতিনিধি, মন্ত্রী ও আধিকারিকগণ উপস্থিত হচ্ছেন৷ ইতিমধ্যেই ১৮-ঊর্ধদের বড় মাত্রায় টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এই বয়ঃসীমার এখনও যাঁরা টিকাকরণের আওতায় আসেননি তাঁদের প্রত্যেককে এই কর্মসূচির মাধ্যমে টিকা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন৷ তিনি বলেন, স সকল কেন্দ্রে মানুষ টিকা নিতে আসতে চাইছেন না বলে আমার কাছে খবর ছিল, দুই জেলার এই টিকাকরণ কেন্দ্রগুলিতেই আজ আমি পরিদর্শন করেছি৷ কিন্তু টিকা নিতে আগত সমস্ত অংশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে মানুষ টিকাকরণ নিয়ে কতটা উৎসাহী৷ এই কোভিড অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের মানুষের রোজগার, খাদ্য ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আর সেই লক্ষ্যেই প্রয়োজন রয়েছে এমন পরিবারের জন্য বিনামূল্যে রেশন সামগ্রীর প্যাকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,০০০ টাকা করে অর্থরাশি প্রদানের উদ্যোগ নেওয়া হয়৷ কোভিড অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের এডিসি এলাকার ১২টি অ্যাসপিরিশন্যাল ব্লক সহ সমগ্র রাজ্যে এমজিএনরেগায় ভালো সংখ্যায় কাজ হয়েছে৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কল্যাণে যে কর্মসূচিগুলি বাস্তবায়িত করছেন তার সুফল পাচ্ছেন রাজ্যবাসীও৷ টিকা নিতে আগত ব্যক্তিদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী তাঁদের সাথে সেলফি পয়েন্টে ছবিও তুলেন৷


এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমান বিভিন্ন অংশের মানুষ৷ কেউ হাত নেড়ে, কেউ আবার ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, টিকাকরণ নিয়ে একটা অংশ বিভ্রান্তি ছড়িয়েছিল৷ কিন্তু খোয়াই এবং উনকোটি জেলায় রাজ্যের সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁদের জন্য মোক্ষম জবাব৷ টিকাকরণ কেন্দ্রগুলোতে টিকা নিতে আগত এত সংখ্যায় মানুষের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, রাজ্য সরকার দু-দিনব্যাপী ১৮-ঊধর্ের ১০০ শতাংশ টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে তাতে সাফল্য আসবেই৷
উল্লেখ্য, আগামী দীপাবলি পর্যন্ত প্রয়োজন রয়েছে এমন অংশের মানুষের জন্য ৫ কেজি করে চাল প্রদানের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই সাথে রাজ্য সরকারও প্রয়োজন রয়েছে এমন পরিবারের জন্য রেশন সামগ্রী এবং অর্থরাশি প্রদানের যে উদ্যোগ নিয়েছে তার জন্য ভ্যাকসিন নিতে আগত কয়েকজন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে দেশব্যাপী টিকাকরণের যে কর্মযজ্ঞ চলছে ত্রিপুরায় ভ্যাকসিনেশনের এই প্রয়াস তাতে গতি সঞ্চার করবে৷ এদিন উনকোটি জেলার গৌরনগর উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে অবস্থিত কালীমন্দির পরিদর্শন করে পুষ্পাঞ্জলী অর্পণ করেন তিনি৷ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন বিবেকানন্দ বিচারমঞ্চের প্রতিনিধিরা৷ খোয়াই জেলার টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, খোয়াইয়ের জেলাশাসক স্মিতা মল, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ বিভিন্ন আধিকারিকগণ৷ অন্যদিকে কৈলাসহরে টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, উনকোটির জেলাশাসক ইউকে চাকমা, উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ পদস্থ আধিকারিকগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top