News Flash

  • Home
  • দিনের খবর
  • Number of deaths has also decreased : ত্রিপুরায় এক লাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, সাথে কমল মৃত্যুও
Image

Number of deaths has also decreased : ত্রিপুরায় এক লাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, সাথে কমল মৃত্যুও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ত্রিপুরায় এক লাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। সাথে কমেছে মৃত্যুর সংখ্যাও। এমনকি সুস্থতাও স্বস্তি দিচ্ছে। সপ্তাহান্তে মিডিয়া বুলেটিনে অন্তত তা-ই দেখা যাচ্ছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৯ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি, এক জনের মৃত্যু এবং ৪৭৬ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার ৩.৩৯ শতাংশ। অথচ, ৫০৯ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি, চার জনের মৃত্যু এবং ৫৪৩ জন সুস্থ হয়েছিলেন। সংক্রমণের হার ছিল ৪.৯১ শতাংশ।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯৫৪ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৮৭৪ জনকে নিয়ে মোট ৮৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২০ জন এবং রেপিড অ্যান্টিজেনে ২৭৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২৯৯ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.৩৯ শতাংশ।


এদিকে, সুস্থতা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৫২৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭৫৯০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭১৫৭৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৫.১০ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৪.৩৮ শতাংশ। এদিকে ০.৯৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখল করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১১১ জন, দক্ষিণ জেলায় ৪৭ জন, গোমতি জেলায় ৪৮ জন, ধলাই জেলায় ১৬ জন, সিপাহিজলা জেলায় ১২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৩ জন, উনকোটি জেলায় ৩৬ জন এবং খোয়াই জেলায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি গোষ্ঠী, ১,০০০ শয্যায় বিনামূল্যে চিকিৎসা পাবেন দরিদ্র রোগীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী। এর…

ByByNews Desk Jul 5, 2026

মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিপর্যয় নিয়ে সরকারের সমালোচনায় কংগ্রেস, ‘প্রশাসন পুরোপুরি ব্যর্থ’ দাবি হুসেন দলওয়াইয়ের

মুম্বই, ৫ জুলাই (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা…

ByByNews Desk Jul 5, 2026

এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…

ByByNews Desk Jul 5, 2026

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top