News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রে মৃত ১৩৬, শুধু রায়গড়েই ৪৪
Image

বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রে মৃত ১৩৬, শুধু রায়গড়েই ৪৪

মুম্বই, ২৪ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টি ও ভূমিধসে লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বর্ষা সংক্রান্ত কারণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। শুধুমাত্র মহারাষ্ট্রের রায়গড় জেলাতেই মৃতের সংখ্যা ৪৪। রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরী জানিয়েছেন, রায়গড় জেলার মাহাদে দু’টি স্থানে ধ্বংসস্তূপ থেকে ৪৪টি দেহ উদ্ধার হয়েছে। ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। রায়গড় জেলার ৬টি স্থানে শুক্রবার ভূমিধসের ঘটনা ঘটেছে।


গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতেই জলমগ্ন হয়ে রয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন জেলার বিস্তীর্ন প্রান্ত। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রায়গড়, রত্নাগিরি, কোলহাপুর-সহ একাধিক জেলায়। উদ্ধারকার্য চালাতে নৌবাহিনী এবং উপকূল বাহিনীর সাহায্যও নিয়েছে রাজ্য সরকার। বন্যা পরিস্থিতির জন্য অবরুদ্ধ হয়ে পড়েছে কোলহাপুর হাইওয়ে। মোবাইলে নেটওয়ার্কও নেই। শুক্রবার রাত থেকেই কোলহাপুর হাইওয়েতে আটকে পড়েছে অসংখ্য পণ্যবোঝাই গাড়ি। মহারাষ্ট্রের পাশাপাশি বন্যা পরিস্থিতি গোয়াতেও। উদ্ধারকাজে গতি আনতে দুই রাজ্যে বিশেষ হেলিকপ্টার পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা।

Releated Posts

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর রূপরেখা নিয়ে বিজেপির নতুন পদাধিকারীদের বৈঠক

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের নিয়ে রবিবার বৈঠকে বসলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দলের…

ByByNews Desk Aug 23, 2026

নিউ জার্সির অক্ষরধামে ভারতের ‘বৈচিত্র্যময়’ সংস্কৃতির প্রশংসায় গুজরাটের মুখ্যমন্ত্রী

ওয়াশিংটন, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সির রবিন্সভিলে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধামের প্রশংসায় পঞ্চমুখ হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।…

ByByNews Desk Aug 23, 2026

বিশ্ব বিনিয়োগকারীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ভারতের মহাকাশ ক্ষেত্র: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জাতীয় মহাকাশ দিবসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top