News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ৪৫-কোটি ছুঁইছুঁই কোভিড-টেস্ট, সুস্থতা ৯৭.৩৬ শতাংশ
Image

ভারতে ৪৫-কোটি ছুঁইছুঁই কোভিড-টেস্ট, সুস্থতা ৯৭.৩৬ শতাংশ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ভারতে ৪৪.৯১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ জুলাই সারা দিনে ভারতে ১৮,৫২,১৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৪৪,৯১,৯৩,২৭৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৮,৫২,১৪০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ০১৫ জন।


ভারতে ফের অনেকটাই বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ১,০৪০ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৭,১৭০ জন (১.৩০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৬,৯৭৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৪,১৮,৪৮০ জনের মৃত্যু হয়েছে (১.৩৪ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৯৯৮ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৩,০৩,৯০,৬৮৭ জন (৯৭.৩৬ শতাংশ)।

Releated Posts

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

পাঞ্জাব আশার দৃষ্টিতে বিজেপির দিকে তাকিয়ে: প্রধানমন্ত্রী মোদি

চণ্ডীগড়, ১৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাঞ্জাবের মানুষ এখন আশার দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

ByBySandeep Biswas Jul 16, 2026

পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, শ্বাসরোধে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ভুবনেশ্বর, ১৬ জুলাই (আইএএনএস): ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রা চলাকালীন বৃহস্পতিবার পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।…

ByByNews Desk Jul 16, 2026

১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগে নড়েচড়ে বসল কেন্দ্র, ইসরো-তে স্বেচ্ছা অবসর ও ইস্তফার নিয়মে কড়াকড়ি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৬ জুলাই : সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-তে ১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগের ঘটনায় উদ্বেগ তৈরি…

ByBySandeep Biswas Jul 16, 2026
Scroll to Top