News Flash

  • Home
  • Uncategorized
  • ইরাকের কোভিড হাসপাতালে আগুন, কমপক্ষে ৫০ জনের মৃত্যু
Image

ইরাকের কোভিড হাসপাতালে আগুন, কমপক্ষে ৫০ জনের মৃত্যু

বাগদাদ, ১৩ জুলাই (হি.স.): ইরাকের নাসিরিয়া শহরের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ৫০ জন রোগীর। সোমবার নাসিরিয়া শহরে অবস্থিত আল-হুসেন হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন করোনা-রোগীর মৃত্যু হয়েছে, জখম ও আহতের সংখ্যা ৬৭-র বেশি। সরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৪৪। সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোভিড ওয়ার্ডের ভিতরে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের জেরে আগুনের সূত্রপাত।

হাসপাতালের ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে, তাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধেমি। এদিকে, মৃত রোগীদের পরিজনরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মৃতদের আত্মীয়রা, আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের দু’টি গাড়িতে। আঞ্চলিক স্বাস্থ্য কর্তা জানিয়েছেন, যখন আগুন লেগেছিল তখন কমপক্ষে ৬৩ জন ছিলেন কোভিড ওয়ার্ডের ভিতরে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, কোভিড ওয়ার্ডের ভিতরে জোরালো শব্দ শোনা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top