News Flash

  • Home
  • প্রধান খবর
  • Kempty Falls : মুসৌরির কেম্পটি জলপ্রপাতে ৫০ পর্য্টককেই অনুমতি, ৩০ মিনিটের বেশি নয়!
Image

Kempty Falls : মুসৌরির কেম্পটি জলপ্রপাতে ৫০ পর্য্টককেই অনুমতি, ৩০ মিনিটের বেশি নয়!

মুসৌরি, ৯ জুলাই (হি.স.): জলপ্রপাতের কাছে তিলধারণের স্থান নেই। সকলেই স্নানে ব্যস্ত। কেউ সপরিবার ছুটি কাটানোর মেজাজে, তো কেউ নিজস্বী তোলায় মন দিয়েছেন। তবে কোভিড-পরিস্থিতিতে কারও মুখে মাস্ক নেই! একে অপরের থেকে দূরে থাকার বিধি মেনে চলা তো দূর অস্ত্‌। উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতের কাছে পর্যটকদের এমনই ভিড় দেখা গিয়েছে সম্প্রতি। সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল উত্তরাখণ্ড প্রশাসন। মুসৌরির কেম্পটি জলপ্রপাতে এখন শুধুমাত্র ৫০ জন পর্য্টককেই অনুমতি দেওয়া হবে, এছাড়াও ৩০ মিনিটের বেশি তাঁরা থাকতে পারবেন না। পর্যটকদের উপর নজর রাখার জন্য একটি চেক-পোস্টও তৈরি করা হবে।

গত বুধবার নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। করোনা-পরিস্থিতিতে পর্যটকদের এহেন আচরণের সমালোচনা করেছেন অনেকেই। কেম্পটি জলপ্রপাতের কাছে ভিড়ের ছবি দেখে ফের সংক্রমণ বাড়ার আতঙ্ক ছড়িয়েছে। তাই নড়েচড়ে বসল উত্তরাখণ্ড প্রশাসন। শুক্রবার উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার জেলাশাসক ইভা আশিষ শ্রীবাস্তব জানিয়েছেন, “মুসৌরির কেম্পটি জলপ্রপাতে এখন শুধুমাত্র ৫০ জন পর্য্টককেই অনুমতি দেওয়া হবে, এছাড়াও ৩০ মিনিটের বেশি তাঁরা থাকতে পারবেন না। পর্যটকরা কোভিড-বিধি মেনে চলছেন কি-না, তা দেখার জন্য একটি চেক-পোস্টও তৈরি করা হবে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top