News Flash

  • Home
  • খেলা
  • Traffic disrupted udaipur : জাতীয় সড়কের টেপানিয়ায় শাল গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল ব্যহত হয়েছে
Image

Traffic disrupted udaipur : জাতীয় সড়কের টেপানিয়ায় শাল গাছ ভেঙ্গে পড়ে যান চলাচল ব্যহত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ জুলাই৷৷ বুধবারের প্রবল বর্ষণে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের টেপানিয়া ইকো পার্ক সংলগ্ণ এলাকায় একাধিক শাল গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে যায়৷ বাগমা এলাকা সহ গোটা গোমতি ও দক্ষিণ জেলার সাথে সাময়িক কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সয়ং এবং উদয়পুর বিপর্যয় মোকাবেলা টিমের ( ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম-ডি এম টি) কর্মীরা, রাস্তার উপর পড়ে থাকা গাছগুলো সরানোর কাজ করছেন৷

বনদপ্তর কর্মীরা ও বিপর্যয় মোকাবেলা কর্মীরা দ্রুততার সাথে গাছ কেটে জাতীয় সড়ক যান চলাচলের উপযুক্ত করে দেওয়ায় অফিস যাত্রীরা সঠিক সময়ে অফিসে যেতে পেরেছেন বলে যাত্রীরা অভিমত ব্যক্ত করেছেন৷ উল্লেখ থাকে যে টেপানিয়া এলাকার রাস্তার দু’’ধারে একাধিক শালগাছ বিপদজনক অবস্থায় ছিল বারবার সংবাদের মাধ্যমে এ ঘটনাটি দপ্তরের নজরে আনার চেষ্টা করলেও দৃষ্টিপাত করেনি দপ্তর, যার ফলে বুধবারের অল্প বৃষ্টিতেই একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়৷, আগরতলা থেকে সাব্রুম গামী এবং সাবরুম থেকে আগরতলা গামী কোনো যান যেতে পারছেন না, এখন দেখার বিষয় বাকি বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা গাছগুলির ব্যাপারে কি পদক্ষেপ নেয় বনদপ্তর৷ নিত্য যাত্রীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জাতীয় সড়কের উপর বিপদ জনক গাছ গুলি কাটার জন্য দাবি করেছেন৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top