News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দু-মুসলিম এক মন্তব্যে টুইটে মোহন ভাগবতকে কটাক্ষ দিগ্বিজয় সিংয়ের
Image

হিন্দু-মুসলিম এক মন্তব্যে টুইটে মোহন ভাগবতকে কটাক্ষ দিগ্বিজয় সিংয়ের

নয়া দিল্লি জুলাই (হি. স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন রাও ভাগবতের বক্তব্য নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে । রবিবার গাজিয়াবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহ রাওয়ের উপদেষ্টা ডঃ খাজা ইফতিখার আহমেদের বই প্রকাশ অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেন, “সমস্ত ভারতীয়ের ডিএনএ এক, তা হিন্দু হোক বা মুসলমান ।” যা নিয়ে সোমবার একের পর এক টুইট করে মোহন ভাগবতকে কটাক্ষ করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

মোহন ভাগবতের বয়ানের পর সোমবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং টুইটে লেখেন, মোহন ভাগবতজি আপনার এই বিচার কি আপনি আপনার শিষ্য, বিশ্বহিন্দু পরিষদ, বজংর দলের কর্মীদেরও দেবেন? আপনি কি এই শিক্ষা মোদী-শাহ এবং বিজেপির মুখ্যমন্ত্রীদেরও দেবেন? যদি আপনি নিজের বয়ানের প্রতি ইমানদার থাকেন, তাহলে বিজেপির যেসব নেতা নির্দোষ মুসলিমদের প্রতারিত করেছে, তাঁদের তৎকাল পদ থেকে হটানোর নির্দেশ দিন।


দিগ্বিজয় সিং আরও লেখেন, শুভারম্ভ নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে দিয়েই করুন। আমি জানি আপনি করবেন না, কারণ আপনার বলা আর করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনি ঠিক বলেছেন, প্রথমে আমরা ভারতীয়। কিন্তু এই কথা আপনি আপনার শিষ্য আগে বোঝান। ওঁরা আমাকে অনেকবার পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছে।


প্রসঙ্গত, রবিবার গাজিয়াবাদে মুসলিম রাষ্ট্র মঞ্চের ব্যানারে আয়োজিত প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহ রাওয়ের উপদেষ্টা ডঃ খাজা ইফতিখার আহমেদের বই প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন রাও ভাগবত । ওই কর্মসূচিতে তিনি বলেন, আরএসএস সংখ্যালঘু-বিরোধী বা ভারতে মুসলিমরা বিপদের মধ্যে আছেন বলে যে ভয় দেখানো হচ্ছে, তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। সংঘ প্রধান বলেন, যখন লোকজন হিন্দু-মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেন, তখন আমরা বলি যে, প্রমাণিত হয়েছে যে আমরা গত ৪০ হাজার বছর ধরে একই পূর্বপুরুষের বংশধর। ভারতের মানুষের ডিএনএ একই রকম। হিন্দু ও মুসলমান দু’টি দল নয়। তাই ঐক্যবদ্ধ হওয়ার কিছু নেই, আমরা ইতিমধ্যে ঐক্যবদ্ধ।’

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top