News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী
Image

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায়-সহ অন্যান্যরা।

শারদোৎসবের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শারদোৎসবের আনন্দ ও উচ্ছ্বাস সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক—এটাই সকলের আন্তরিক প্রত্যাশা। মানুষের মুখের হাসিই উৎসবের সবচেয়ে বড় আনন্দ বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আসন্ন শারদোৎসবের প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুর্গাপূজার আগে বস্ত্র পেয়ে উপকৃত হন এলাকার বহু মহিলা।

Releated Posts

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

Leave a Reply

Scroll to Top