News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সড়ক অবরোধে ছাত্রছাত্রী ও এবিভিপি
Image

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সড়ক অবরোধে ছাত্রছাত্রী ও এবিভিপি

আগরতলা, ১২ আগস্ট: এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তির অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তেজনা ছড়ায় রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের সামনে।

অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক উত্তম মজুমদার বিভিন্ন সময় ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতেন। এমনকি ছাত্রীদের পোশাক নিয়েও নানা ধরনের মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মোবাইল ফোনে ছাত্রীদের মেসেজ পাঠানো এবং তাঁদের পার্কে যাওয়ার প্রস্তাব দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে।

এই অভিযোগগুলিকে কেন্দ্র করে বুধবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হয় ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া এবং তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এক পর্যায়ে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
ছাত্রছাত্রীদের এই আন্দোলনে যোগ দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর সদস্যরাও। এমবিবি কলেজ ও বিবিএম কলেজের এবিভিপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান এবং বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সামনে কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ। পুলিশ দীর্ঘক্ষণ ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের দাবি, ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তবে শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে কি না, এবং তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026

ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড ব্যবহারে সর্বভারতীয় সেরার শিরোপা ত্রিপুরা পুলিশের

আগরতলা, ১২ আগস্ট: প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিংয়ে বড় সাফল্য অর্জন করল ত্রিপুরা পুলিশ। ২০২৬ সালের জুন মাসে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

নয়াদিল্লিতে ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালিতে যোগ দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

নয়াদিল্লি, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

তেলকাজলা ঝুলন্ত সেতুতে দুর্ঘটনা, আহত ৬০ বছরের বৃদ্ধসংস্কারের দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর

আগরতলা, ১২ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ধনপুর বিধানসভার তেল কাজলা ও বানিয়াছড়া এলাকার সংযোগকারী ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Aug 12, 2026

সীতারাম ইয়েচুরির জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন সিপিআইএমের

আগরতলা, ১২ আগস্ট: প্রয়াত সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক  সীতারাম ইয়েচুরির জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করল সিপিআইএম…

ByByReshmi Debnath Aug 12, 2026

সিইআইআর পোর্টালের মাধ্যমে উদ্ধার ৩৫টি চুরি-হারানো মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: আধুনিক প্রযুক্তির সাহায্যে চুরি ও হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

Leave a Reply

Scroll to Top