News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূজার আগেই এসটিজিটি উত্তীর্ণদের ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে, জানালেন টিআরবিটি চেয়ারম্যান
Image

পূজার আগেই এসটিজিটি উত্তীর্ণদের ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে, জানালেন টিআরবিটি চেয়ারম্যান

আগরতলা, ৫ আগস্ট: এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বুধবার তাঁরা ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড (টিআরবিটি)-এর চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন।

প্রার্থীদের অভিযোগ, ফলাফল প্রকাশের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে। এর ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। অনেকেই ভবিষ্যৎ কর্মজীবনের পরিকল্পনা করতে পারছেন না বলেও দাবি করেন।

ডেপুটেশনের মাধ্যমে প্রার্থীরা দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার পাশাপাশি কবে নাগাদ তা সম্পন্ন হবে এবং চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান। তাঁদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় অযথা বিলম্ব না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে।

এদিকে, বিষয়টি নিয়ে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানান, চাকুরী প্রার্থীরা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। রাজ্য সরকার ও যত তাড়াতাড়ি সম্ভব এই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু টিআরবিটি চেয়ারম্যান  জানান, ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত টি আর বেটি প্রতিবছর দুইটার বেশি পরীক্ষা নেয়নি। কিন্তু এ বছরই এক বছর ২৬ মাস সময়ের মধ্যে সাতটি পরীক্ষা নেওয়া হয়েছে। টেট এবং এসটিজিটি ছাড়া বাকি পাঁচটি পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। টেট পরীক্ষার ফলাফলের বিষয়েও টিআরবি টি কাজ শুরু করেছিল। কিন্তু আদালতের রায়ে যাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি তারা পূর্বে কোথায় কাজ করতো সেটি যাচাই করতে গিয়ে টিআরবিটির অনেকটা সময় লেগে যায়। কেননা অনেকেই রয়েছেন যারা বহি রাজ্যে কাজ করতেন, সে জায়গায় গিয়ে সেখানে সেই তথ্য ভেরিফিকেশন করতে হয়। ফলে সেই কাজে অনেকটাই সময় লাগছে। তিনি আরো জানান, টিআরবিটিতে যারা সদস্য তারা প্রত্যেকেই বিভিন্ন কলেজের অধ্যাপক। ফলে সারা বছর তারা এখানে কাজ করেন না, এ নিয়েও সমস্যায় পড়তে হয়। তবুও পূজোর আগে বাকি পরীক্ষাগুলির ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করার পূর্ণ চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top