News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসুস্থ মুখ্যসচিব জে. কে. সিনহা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Image

অসুস্থ মুখ্যসচিব জে. কে. সিনহা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ জুলাই:  রাজ্যের মুখ্যসচিব জে. কে. সিনহা অসুস্থ হয়ে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মুখ্যসচিবের অসুস্থতার খবর পেয়ে বুধবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মুখ্যসচিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে-ও হাসপাতালে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিব জ্বর, কাশি এবং ডিহাইড্রেশনে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা শুরু হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে মুখ্যসচিবের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

Releated Posts

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় টানা তৃতীয় দিন বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার সার্কিট হাউস এলাকায় টানা তৃতীয় দিন বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে কৈলাসহরে থানা ঘেরাও জেলা কংগ্রেসের

কৈলাসহর, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ…

ByByReshmi Debnath Jul 22, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর, মর্গ পরিষেবা নিয়ে ক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : ঊনকোটি জেলার বেতছড়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের সদস্য…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

Leave a Reply

Scroll to Top