News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের সমস্ত দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

সরকারের সমস্ত দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুলাই: জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলি আরও কার্যকরভাবে বাস্তবায়িত করতে হবে। প্রতিটি জেলা প্রশাসন এবং প্রতিটি দপ্তরকে সরকারের ইতিবাচক উদ্যোগ ও উন্নয়নমূলক কাজগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। একইসঙ্গে আরক্ষা প্রশাসন, জেলা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য সমস্ত দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণকে একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সার্বিক উন্নয়ন। তাই প্রশাসনের প্রত্যেক স্তরের আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি দপ্তরগুলির নিজেদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সময় সাধারণ জনগণের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, কোনও উন্নয়ন প্রকল্পের কারণে যেন নাগরিকগণ শব্দদূষণ বা অন্য কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হন। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলির পরিস্থিতির খোঁজখবর নেন। বিশেষ করে কুমারঘাট হাসপাতালের শিশু বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। ধলাই জেলায় ম্যালেরিয়া এবং বিভিন্ন অসংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, সে বিষয়েও তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বিদ্যালয়গুলির শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং মিড-ডে-মিল পরিষেবার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের এই পরিষেবাগুলির গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা প্রাপকদের নির্ধারিত সময়ে ভাতা প্রদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে জেলাশাসকদের নিয়মিত ক্ষেত্র পর্যায়ে পরিদর্শন ও নজরদারি রাখার আহ্বান জানান। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা যাতে নির্বিঘ্ন থাকে, সে লক্ষ্যে রাজ্যের সর্বত্র বিদ্যুৎ পরিকাঠামোর নিয়মিত পর্যবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।

সভার শুরুতে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী ভার্চুয়ালি রাজ্যের সব জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারগণের সঙ্গে টাস্ক মনিটরিং সিস্টেমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

আগরতলা, ১৩ জুলাই: আগামী ১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে…

ByByReshmi Debnath Jul 13, 2026

মুঙ্গিয়াকামি রেলস্টেশনের উন্নয়নে রেলমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব, দিল্লিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার

নয়াদিল্লি, ১৩ জুলাই: ত্রিপুরার জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByByReshmi Debnath Jul 13, 2026

এইমসে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব, দিল্লিতে চিকিৎসাধীন শিশু মনশ্রী

আগরতলা, ১৩ জুলাই : কথা রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিরল রোগে আক্রান্ত ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

বিলোনিয়া বাঁধ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক, বন্যা প্রস্তুতিতে তৎপর প্রশাসন

বিলোনিয়া, ১৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় মুহুরী নদীর নবনির্মিত বাঁধ এবং তার উপর নির্মিত ইটের সলিং রাস্তা সোমবার…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

Leave a Reply

Scroll to Top