News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুঙ্গিয়াকামি রেলস্টেশনের উন্নয়নে রেলমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব, দিল্লিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার
Image

মুঙ্গিয়াকামি রেলস্টেশনের উন্নয়নে রেলমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব, দিল্লিতে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার

নয়াদিল্লি, ১৩ জুলাই: ত্রিপুরার জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে রেল পরিকাঠামোর উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামি রেলস্টেশনের সার্বিক সৌন্দর্যায়ন, স্টেশনে যাওয়ার সংযোগ সড়কের উন্নয়ন, কৃষিপণ্য ও স্থানীয় উৎপাদিত সামগ্রী পরিবহণের সুবিধার্থে একটি কার্গো ডিপো স্থাপন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি ফুট ওভারব্রিজ (এফওবি) নির্মাণের জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব রেলমন্ত্রীর হাতে তুলে দেন।

বিকাশ দেববর্মা বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শুধু মুঙ্গিয়াকামিই নয়, আশপাশের হাজার হাজার জনজাতি এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। এতে পরিবহণ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত কার্গো ডিপোটি কৃষক, রাবার চাষি, আনারস চাষি এবং অন্যান্য স্থানীয় উৎপাদকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। এর মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য দ্রুত এবং কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সম্ভব হবে, যা আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান ও জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামি রেলস্টেশনে সম্প্রতি তিনটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়ার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের এই জনদাবি পূরণ হওয়ায় যাত্রী, ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং রোগীরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং তাদের যাতায়াত আরও সহজ হবে।

বৈঠক শেষে বিকাশ দেববর্মা আশা প্রকাশ করেন যে, রেলমন্ত্রক তাঁর প্রস্তাবগুলিকে ইতিবাচকভাবে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাঁর মতে, এই উন্নয়নমূলক উদ্যোগগুলি সম্পন্ন হলে মুঙ্গিয়াকামি রেলস্টেশন উত্তর-পূর্ব ভারতের জনজাতি অঞ্চলে যোগাযোগ, বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

Releated Posts

১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

আগরতলা, ১৩ জুলাই: আগামী ১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে…

ByByReshmi Debnath Jul 13, 2026

সরকারের সমস্ত দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুলাই: জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলি আরও কার্যকরভাবে…

ByByReshmi Debnath Jul 13, 2026

এইমসে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব, দিল্লিতে চিকিৎসাধীন শিশু মনশ্রী

আগরতলা, ১৩ জুলাই : কথা রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিরল রোগে আক্রান্ত ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

বিলোনিয়া বাঁধ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক, বন্যা প্রস্তুতিতে তৎপর প্রশাসন

বিলোনিয়া, ১৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় মুহুরী নদীর নবনির্মিত বাঁধ এবং তার উপর নির্মিত ইটের সলিং রাস্তা সোমবার…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

Leave a Reply

Scroll to Top