News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা
Image

১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

আগরতলা, ১৩ জুলাই: আগামী ১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর আগরতলা আবহাওয়া কেন্দ্র।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্ত, পূর্ব বাংলাদেশের ওপর সক্রিয় অপর একটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে ত্রিপুরায় প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে পশ্চিম জেলার জেলাশাসক অফিস এলাকায় সর্বাধিক ১৩৮ মিলিমিটার, সিপাহিজলার বিশ্রামগঞ্জে ১১৬ মিলিমিটার, দক্ষিণ জেলার কেভিকে দক্ষিণে  ৮৫ মিলিমিটার এবং গোমতী জেলার অমরপুরে ৬১.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ জুলাই সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত পশ্চিম ও সিপাহিজলা জেলায় এক বা দুই জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার (ভারী থেকে অতি ভারী) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

১৪ থেকে ১৫ জুলাই খোয়াই, পশ্চিম, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় এক বা দুই স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ১৬ জুলাই পশ্চিম, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ১৬ থেকে ১৭ জুলাই একই জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরায় কমলা সতর্কতা জারি থাকবে। এখন বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সম্ভাব্য জলাবদ্ধতা, নিচু এলাকায় প্লাবন এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথা উল্লেখ করে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার, নদী-নালা ও জলাশয়ের আশপাশে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলিকে সর্বদা প্রস্তুত থাকারও আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

নেপাল সীমান্তের কাছে ছয় ত্রিপুরার তরুণী উদ্ধার, গ্রেফতার দুই সন্দেহভাজন পাচারকারী

আগরতলা, ২৯ আগস্ট: নেপাল সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের পানিটাঙ্কি এলাকা থেকে ত্রিপুরার ছয় তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে জানা…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও-র চেষ্টা টেট উত্তীর্ণদের, টাউন হলের সামনে পুলিশি বাধা

আগরতলা, ২৯ আগস্ট: একত্রে শিক্ষক পদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত ৩

তেলিয়ামুড়া, ২৯ আগস্ট: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। শনিবার সকালে ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top