News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা
Image

টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা প্রকাশ্যে এসেছে। কাদায় পরিপূর্ণ ও খানাখন্দে ভরা রাস্তাগুলির কারণে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রতিদিনের যাতায়াত থেকে শুরু করে শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।

মনাইপাথর এডিসি ভিলেজ কাঠালিয়া ব্লকের অন্যতম জনবহুল এলাকা। প্রায় ৯০০-রও বেশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস এই গ্রামে। এলাকায় রয়েছে দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একাধিক এসবি স্কুল। তবে বৃষ্টির জেরে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক অভিভাবকও নিরাপত্তার কথা ভেবে সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামীণ সড়কগুলির সংস্কার না হওয়ায় অধিকাংশ রাস্তাই খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই সেই রাস্তা কাদাময় হয়ে পড়ে, ফলে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বিভিন্ন পাড়া থেকে বাজারে যাওয়ার সংযোগকারী রাস্তাগুলির অবস্থা সবচেয়ে খারাপ বলে দাবি এলাকাবাসীর।

বাসিন্দাদের আরও অভিযোগ, সপ্তাহখানেক আগে বামফ্রন্টের পক্ষ থেকে কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরে গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে একটি প্রতিনিধিদল ডেপুটেশন জমা দিয়েছিল। সে সময় সংশ্লিষ্ট আধিকারিক ঝুলন মল্ল দ্রুত কিছু রাস্তার সংস্কারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি।
এদিকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাস্তার বেহাল অবস্থার কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না। বাজার ও অন্যান্য বাণিজ্যিক এলাকায়ও মানুষের আনাগোনা কমে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলির সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মনাইপাথর এডিসি ভিলেজের বাসিন্দারা।

Releated Posts

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top