News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেধাতালিকা প্রকাশ ও নিয়োগের দাবিতে টিআরবিটি দপ্তরে টেট উত্তীর্ণদের বিক্ষোভ
Image

মেধাতালিকা প্রকাশ ও নিয়োগের দাবিতে টিআরবিটি দপ্তরে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

আগরতলা, ৬ জুলাই : ২০২৪ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আজ টিআরবিটি-এর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা টিআরবিটি-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশনও প্রদান করেন।

বিক্ষোভকারীদের মধ্যে ইউজিটি ও জিটি উভয় বিভাগের টেট উত্তীর্ণ প্রার্থীরাই উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, অবিলম্বে সুপারিশপ্রাপ্ত (রিকমেন্ড) প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি যাঁরা এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আন্দোলনকারী এক প্রার্থী সাংবাদিকদের বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ মেধাতালিকা প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ না জানানো পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। তাঁদের অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে চাকরির অনিশ্চয়তায় তাঁদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুত মেধাতালিকা প্রকাশ এবং নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top