News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেল ব্রিজ নির্মাণের দাবিতে তেলিয়ামুড়ায় রেল অবরোধে থমকে ট্রেন চলাচল, স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ
Image

রেল ব্রিজ নির্মাণের দাবিতে তেলিয়ামুড়ায় রেল অবরোধে থমকে ট্রেন চলাচল, স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ৫ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ওয়াকশিমলম এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের জেরে রবিবার দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। এর ফলে একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়ে এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
অবরোধের কারণে পাহাড়ি এলাকায় আটকে পড়ে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অন্যদিকে, শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন তেলিয়ামুড়া রেলস্টেশনে দাঁড়িয়ে যায়। আকস্মিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আটকে পড়া যাত্রীদের মধ্যে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলা থেকে আগত কংগ্রেস নেতা-কর্মীরাও ছিলেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত গণধর্ণায় অংশ নেওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন। ওই কর্মসূচিতে জিবি হাসপাতাল ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের আয়োজন করা হয়েছিল।

তবে রেল অবরোধের কারণে নির্ধারিত সময়ে আগরতলায় পৌঁছাতে না পারায় তেলিয়ামুড়া রেলস্টেশনেই বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা-কর্মীরা। তারা অভিযোগ করেন, রেল চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও ব্যাপক প্রভাব পড়েছে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, অবরোধের জেরে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক রেল পরিষেবা চালু রাখার পাশাপাশি যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এদিকে, রেল অবরোধ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।

Releated Posts

জিবি হাসপাতাল চুরির ঘটনায় আরও এক অভিযুক্ত আটক, উদ্ধার পাঁচটি মোবাইল

আগরতলা, ২০ আগস্ট: জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে চুরির ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 20, 2026

ডিওয়াইএফআই – এর ১৫ আগস্টের রক্তদান কর্মসূচি নিয়ে বিতর্ক, মানিক সরকার ও সিপিআইএমকে কড়া আক্রমণ রামপ্রসাদ পালের

আগরতলা, ২০ আগস্ট:১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রক্তদান কর্মসূচি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Aug 20, 2026

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top