News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ
Image

উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে। শুক্রবার উচ্ছেদ নোটিশপ্রাপ্ত ৬৭ জন ব্যবসায়ীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত এবং বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা। বৈঠক শেষে দুই আধিকারিক বিশ্রামগঞ্জ বাজার এলাকায় গিয়ে দোকানঘর পরিদর্শন করেন এবং দ্রুত সরকারি জমি খালি করার নির্দেশ পুনর্ব্যক্ত করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ৬৭ জন ব্যবসায়ীকে উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে। শুক্রবারের বৈঠকে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও অন্যান্য সামগ্রী সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসন আইনানুগ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিশালগড় মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিসিএম) প্রসেনজিৎ দাস বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়েছিলেন, পাঁচ দিনের মধ্যে যদি তাঁরা স্বেচ্ছায় জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি খালি না করেন, তবে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে। শুক্রবারের বৈঠকে সেই নির্দেশই পুনর্ব্যক্ত করা হয় এবং ব্যবসায়ীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত ও মহকুমা শাসক বিংকি সাহা সরেজমিনে দোকানঘর পরিদর্শন করেন। পরিদর্শনের সময়ও ব্যবসায়ীদের দ্রুত সরকারি জমি খালি করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের এই কড়া অবস্থানের ফলে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের বক্তব্য, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না হলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

Releated Posts

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 4, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 4, 2026

Leave a Reply

Scroll to Top