News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় ট্রান্সফরমারে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল দমকল
Image

মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় ট্রান্সফরমারে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল দমকল

আগরতলা, ৩ জুলাই: আগরতলার মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে হঠাৎ আগুন লেগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রান্সফরমার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তারা দমকল বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং আশপাশের একাধিক বাড়িঘর অল্পের জন্য রক্ষা পায়।
তবে ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

তাঁদের অভিযোগ, আগুন লাগার পর যোগেন্দ্রনগর বিদ্যুৎ দপ্তরে একাধিকবার ফোন করা হলেও দীর্ঘ সময় কোনও কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি। দমকল বাহিনী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর অনেকটা দেরিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন বলে দাবি স্থানীয়দের। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Releated Posts

অকালে প্রয়াণ তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top